গোপালগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর, আহত ৫

গোপালগঞ্জ প্রতিনিধি
১৭ মার্চ ২০১৯, ১২:৫২আপডেট : ১৭ মার্চ ২০১৯, ১২:৫৬

গোপালগঞ্জ গোপালগঞ্জের পূর্বনিজড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের উপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় ২ নারীসহ ৫ জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যার দিকে এসব ঘটনা ঘটে। গোপালগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বনিজড়া গ্রামের ছিদ্দিকুর রহমান প্রতিবেশি দুলাল সরদারের কাছে একটি জমি বিক্রি করে।ওই জমিতে দুলাল সরদার একটি নতুন ঘর তোলে। ওই জমিটি কিনতে না পেরে ক্ষিপ্ত হয় আরেক প্রতিবেশী জাকির হোসেন। এ নিয়ে জাকির হোসেনের ভাই বাদশা শেখ, ছেলে রায়হান শেখ, প্রতিবেশি রাজু শেখ, নাজমুল শেখ, ওহাব শেখ, আশিক শেখসহ আরও অনেকে হামলা চালিয়ে দুলাল সরদার, ছিদ্দিকুর রহমান ও নুর ইসলাম মিয়ার বাড়িতে হামলা করে তিনটি বসতঘর ভাঙচুর ও লুটপাট করে। এসময় হামলাকারীদের এলোপাথাড়ি আঘাতে হাসি বেগম (৫৫), তানিয়া বেগম (৩০), দুলাল সরদার(৫৮), ছিদ্দিকুর রহমান(৬৫) ও আল আমিন(২৮)আহত হয়।নির্যাতনের শিকার ওই তিন পরিবারের লোকজন পালিয়ে রাতেই গোপালগঞ্জ থানায় গিয়ে ২টি লিখিত অভিযোগ দাখিল করে। এ সংবাদ পেয়ে হামলাকারীরা ওই রাতেই আবার নুর ইসলামের রান্নাঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

আহত হাসি বেগম জানান, ‘আমার স্বামী ও দেবররা আমাদের একটি জমি জাকির শেখকে না দিয়ে দুলাল সরদারের কাছে বিক্রি করায় তারা ক্ষিপ্ত হয়ে আমাদের ওপর এই হামলা চালায়।’

ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএসএ/
সম্পর্কিত
সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতারকনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, পার্টি সেন্টারের মালিক গ্রেফতার
গোপালগঞ্জে বাস খাদে পড়ে ৩ জন নিহত
গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৩
সর্বশেষ খবর
বাংলাদেশ বনাম বাংলাদেশবিরোধী রাজনীতি কার স্বার্থে?
বাংলাদেশ বনাম বাংলাদেশবিরোধী রাজনীতি কার স্বার্থে?
তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর প্রচারে নকল টিম কুক, অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর প্রচারে নকল টিম কুক, অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
মঙ্গলবার ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায়: কার বিরুদ্ধে কী অভিযোগ
মঙ্গলবার ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায়: কার বিরুদ্ধে কী অভিযোগ
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল