নড়াইলে ভ্যানচালকের লাশ উদ্ধার

নড়াইল প্রতিনিধি
১৮ মার্চ ২০১৯, ১০:২৯আপডেট : ১৮ মার্চ ২০১৯, ১০:৩৩

নড়াইল নড়াইল সদর উপজেলার কাড়ালবিল এলাকা থেকে সাব্বির হোসেন (১৫) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ মার্চ) রাতে লাশটি উদ্ধার করা হয়। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সাব্বির জেলার কালিয়া উপজেলার খড়রিয়া গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। সে নড়াইল পৌর এলাকার বিজয়পুর গ্রামে মা আন্না বেগমের সঙ্গে বসবাস করতো।

পুলিশ ও নিহতের মা আন্না বেগম জানান, সাব্বির গত শুক্রবার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুজি করে সাব্বিরের সন্ধান পায়নি পরিবারের সদস্যরা। রবিবার রাত ৮টার নড়াইল-গোবরা সড়কের কাড়ালবিল এলাকায় বালির স্তপের পাশে স্থানীয় লোকজন লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

ওসি ইলিয়াস হোসেন আরও জানান, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ভ্যানচালক সাব্বিরকে হত্যা করে তার ভ্যানটি নিয়ে গেছে। এ ব্যাপারে নড়াইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শালবনের বুকজুড়ে নীল জলের আলতাদিঘীতে প্রকৃতির মায়াবী হাতছানি
শালবনের বুকজুড়ে নীল জলের আলতাদিঘীতে প্রকৃতির মায়াবী হাতছানি
ট্রাম্পের সাবেক আইনজীবীই যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল
ট্রাম্পের সাবেক আইনজীবীই যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল
ক্যাম্পের শৌচাগার থেকে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার
ক্যাম্পের শৌচাগার থেকে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার
পৈঠানি শাড়িতে মহারাষ্ট্রীয় সাজে মুগ্ধতা ছড়ালেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে
পৈঠানি শাড়িতে মহারাষ্ট্রীয় সাজে মুগ্ধতা ছড়ালেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে
সর্বাধিক পঠিত
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
ছুটিতে থাকা ৫ শতাধিক শ্রমিক জানলেন তাদের আর চাকরি নাই
ছুটিতে থাকা ৫ শতাধিক শ্রমিক জানলেন তাদের আর চাকরি নাই
হলের ছাত্রীদের ব্যক্তিগত ছবি তুলে প্রেমিককে পাঠাতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
হলের ছাত্রীদের ব্যক্তিগত ছবি তুলে প্রেমিককে পাঠাতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
নাটোরে মন্ত্রীকে ধাক্কা দিলেন এক তরুণ, আটকের পর যা পাওয়া গেলো
নাটোরে মন্ত্রীকে ধাক্কা দিলেন এক তরুণ, আটকের পর যা পাওয়া গেলো