ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় মামলা হলেও গ্রেফতার হয়নি কেউ

কুড়িগ্রাম প্রতিনিধি
১৮ মার্চ ২০১৯, ১১:৩৬আপডেট : ১৮ মার্চ ২০১৯, ১১:৩৬




কুড়িগ্রাম পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে রৌমারী উপজেলার একটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই চেষ্টা ও জোর পূর্বক সিল মারার ঘটনায় মামলা দায়ের করা হয়। তবে ঘটনায়র এক সপ্তাহ পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে গ্রেফতারে সক্ষম হয়নি।

রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর চরেরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালীন অবস্থায় এ ঘটনা ঘটে। ঘটনার প্রেক্ষিতে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেন দায়িত্বরত প্রিজাইডিং অফিসার রেজাউল করিম।

মামলা ও ঘটনা সূত্রে জানা গেছে, ভোট চলাকালীন অবস্থায় ধনারচর চরেরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কয়েকজন যুবক প্রবেশ করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারে। পরবর্তীতে এ ঘটনায় প্রিজাইডিং অফিসার রেজাউল করিম বাদী হয়ে আতিকুর রহমানসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে গত ১২ মার্চ রৌমারী থানায় একটি মামলা দায়ের করেন। তবে মামলার ছয় দিন পেরিয়ে গেলেও এখনও ওই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মামলার প্রধান আসামি আতিকুর রহমান উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর চরের গ্রামের সুরুজ্জামালের ছেলে। পুলিশ বলছে, অভিযুক্ত আসামি আতিকুর রহমানসহ অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারি রিটার্নিং কর্মকর্তা দীপঙ্কর রায় জানান, ‘ভোট গ্রহণের সময় ধনারচর চরেরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কিছু যুবক অবৈধভাবে ঢুকে পড়ে। তারা ওই কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তাকে জিম্মি করে চারটি বুথ থেকে জোর করে ব্যালট পেপার ছিনিয়ে নেয়। পরে তারা কিছু ব্যালটে সিল মারে। খবর পেয়ে তাৎক্ষণিক ওই কেন্দ্রে ছুটে যাই। এ সময় অভিযুক্ত যুবকরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ছিনতাই করা ব্যালট পেপার ফেলে পালিয়ে যায়। পরে এ ঘটনায় ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেন দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার। পরে তিনি বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলাও করেন।’

রৌমারী থানার ওসি আবু মো. দিলওয়ার হাসান ইনাম বলেন, ‘মামলা হয়েছে, আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’ এ ঘটনায় যারাই জড়িত থাক, তা উদঘাটন করে সকলকে আইনের আওতায় আনা হবে বলে জানান ওসি।

উল্লেখ্য, স্থগিত ওই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২ হাজার ৪৪০। আগামী ২৩ মার্চ ওই কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের সম্ভাবনা রয়েছে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১১ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১১ আগস্ট, ২০২৬)
১১ শিক্ষক পড়ালেন ৩ পরীক্ষার্থীকে, পাস করলো না কেউ
১১ শিক্ষক পড়ালেন ৩ পরীক্ষার্থীকে, পাস করলো না কেউ
রাজশাহী বোর্ডের ৫ স্কুলে শতভাগ ফেল, কারণ কী?
রাজশাহী বোর্ডের ৫ স্কুলে শতভাগ ফেল, কারণ কী?
আকাশে দেখা যাবে ‘অবিশ্বাস্য’ দৃশ্য, কী ঘটতে যাচ্ছে ১২ আগস্ট?
আকাশে দেখা যাবে ‘অবিশ্বাস্য’ দৃশ্য, কী ঘটতে যাচ্ছে ১২ আগস্ট?
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের