জুতায় লুকিয়ে মাদক পাচারের চেষ্টা, বিমানযাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ মার্চ ২০১৯, ১০:৪০আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১০:৪৫

আটক জুতার মধ্যে ইয়াবা ও গাঁজা লুকিয়ে বিদেশে পাচারের সময় আবুধাবিগামী এক যাত্রীকে আটক করেছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে তাকে আটক করা হয়। বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার এবিএম সারওয়ার-ই-জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক যাত্রীর নাম জমির উদ্দিন। তার বাড়ি হাটহাজারী উপজেলায়।

এবিএম সারওয়ার-ই-জামান বাংলা ট্রিবিউনকে বলেন,বিমান বাংলাদেশ এয়ারলায়েন্সের যাত্রীদের তল্লাশির সময় স্ক্যানিং মেশিনে মাদকের বিষয়টি ধরা পড়ে। এরপর তার জুতা খুলে দেখা যায় সোলের ভেতর কৌশলে ইয়াবা ও গাঁজা লুকানো আছে। এ ঘটনায় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা ও কয়েক পিস ইয়াবা উদ্ধার করা হয়।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার, এসিল্যান্ডের বিরুদ্ধে মামলা
ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার, এসিল্যান্ডের বিরুদ্ধে মামলা
যেখানে খাবারের সঙ্গে মেশে ইতিহাস
যেখানে খাবারের সঙ্গে মেশে ইতিহাস
নওগাঁর জল-সবুজের মায়াবী পর্যটন ঠিকানা হাঁসাইগাড়ী বিল
নওগাঁর জল-সবুজের মায়াবী পর্যটন ঠিকানা হাঁসাইগাড়ী বিল
কীসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর
কীসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
প্রথমবার ‘কাঁঠাল থেকে বিস্কুট’ তৈরি করে চমকে দিলেন ছাত্তার, যেখানে পাবেন
প্রথমবার ‘কাঁঠাল থেকে বিস্কুট’ তৈরি করে চমকে দিলেন ছাত্তার, যেখানে পাবেন
জুলাই জাদুঘরে ‘লাল টেলিফোনে’ কী শোনা যায়?
জুলাই জাদুঘরে ‘লাল টেলিফোনে’ কী শোনা যায়?