নরসিংদীতে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ২

নরসিংদী প্রতিনিধি
১৯ মার্চ ২০১৯, ১১:১৮আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১৩:১৫

নরসিংদী নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ২ জন মারা গেছেন। এসময় আহত হয়েছেন আরও ৫ জন। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে উপজেলার চরাঞ্চলের মির্জারচর ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, মির্জারচর ইউনিয়নের বালুচর গ্রামের কাউনিয়া মিয়ার ছেলে ইকবাল (৩২) ও মির্জারচর মধ্যপাড়া এলাকার সৈকত মিয়ার ছেলে আমান উল্লাহ (৩১)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিগত মির্জারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিজয়ী চেয়ারম্যান জাফর ইকবাল মানিক ও পরাজিত চেয়ারম্যান ফারুকুল ইসলামের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। তারা দুজনই স্থানীয় আওয়ামী লীগ নেতা। দুই পক্ষের সমর্থকদের মধ্যে এর আগেও দফায় দফায় সংঘর্ষ এবং হতাহতের ঘটনা ঘটেছে। অনেকদিন ধরে ইউপি চেয়ারম্যান মানিকের সমর্থকরা এলাকা ছাড়া ছিলো। তিনদিন আগে তারা এলাকায় ফিরে আসে। এরপর মঙ্গলবার সকালে ফারুকুল ইসলামের সমর্থকরা মানিকের সমর্থকদের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়। এতে ৭ জন গুলিবিদ্ধ হয়ে আহত হলে তাদের নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান জানান, গুরুতর আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। বাকী দুইজনকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার খেলা দেখতে যাওয়ার সময় দুর্ঘটনায় প্রাণ গেলো শিক্ষার্থীর
আর্জেন্টিনার খেলা দেখতে যাওয়ার সময় দুর্ঘটনায় প্রাণ গেলো শিক্ষার্থীর
আশুরার কর্মসূচিতে ড্রোন ও সিসিটিভি নজরদারি থাকবে: ডিএমপি
আশুরার কর্মসূচিতে ড্রোন ও সিসিটিভি নজরদারি থাকবে: ডিএমপি
সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার 
সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার 
আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার উষ্ণ অভ্যর্থনা-আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী 
আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার উষ্ণ অভ্যর্থনা-আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী 
সর্বাধিক পঠিত
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
অবশেষে শাহজালালের মাজারের ডেগের তালা খুলে দিলেন ডিসি সারওয়ার
অবশেষে শাহজালালের মাজারের ডেগের তালা খুলে দিলেন ডিসি সারওয়ার