নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নাটোর প্রতিনিধি
১৯ মার্চ ২০১৯, ১১:৩৮আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১১:৪৩

নাটোর নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঝলমলিয়া হাইওয়ে থানা ইনচার্জ মোজাম্মল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শেরকোল ব্রিজ এলাকায় একটি ট্রাক জ্যামের মধ্যে দাঁড়িয়ে ছিল। জ্যাম ছাড়লে এক ব্যক্তি দৌড়ে ট্রাকটিতে উঠতে গেলে পা ফসকে রাস্তায় পড়ে ওই ট্রাকের নিচেই পিষ্ট হয়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজনের সহায়তায় ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যায়।

ইনচার্জ মোজাম্মল হক জানান,নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে সে ট্রাকটিতে থাকা আসবাবপত্রের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বা গাড়ির হেলপার হতে পারে। গাড়ি থামার পর নেমে হয়তো কিছু কিনছিল। হঠাৎ গাড়ি চলতে শুরু করায় দৌড়ে উঠতে গিয়েই দুর্ঘটনাটি ঘটেছে। 

/এসএসএ/
সম্পর্কিত
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
সর্বশেষ খবর
মার্কিন গোয়েন্দা সংস্থায় ট্রাম্প প্রশাসনের গণছাঁটাই
মার্কিন গোয়েন্দা সংস্থায় ট্রাম্প প্রশাসনের গণছাঁটাই
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
ষড়যন্ত্র প্রতিহতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বেচ্ছাসেবক দলের নেতাদের
ষড়যন্ত্র প্রতিহতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বেচ্ছাসেবক দলের নেতাদের
এক বছরে রেমিট্যান্স ৩০ বিলিয়ন ডলার, ৪৩ শতাংশই তিন দেশ থেকে
এক বছরে রেমিট্যান্স ৩০ বিলিয়ন ডলার, ৪৩ শতাংশই তিন দেশ থেকে
সর্বাধিক পঠিত
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন