ছাত্রলীগ নেতা দিয়াজ হত্যা মামলার আসামি আরমান গ্রেফতার

চবি প্রতিনিধি
২০ মার্চ ২০১৯, ১৮:৩৭আপডেট : ২০ মার্চ ২০১৯, ১৮:৩৭

দিয়াজ হত্যা মামলায় গ্রেফতার আরমান

কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলার আসামি মো. আরমানকে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে আটক করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডি পুলিশের এএসপি কুতুব উদ্দিন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন,‘দিয়াজ হত্যা মামলার আসামি আরমানকে চাঁদগাও থানা থেকে সকাল সাড়ে ১১টার দিকে আটক করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।’

আরমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর টিপুর ছোট ভাই।

দিয়াজ ইরফানের বড় বোন জোবাইদা সরওয়ার নিপা বলেন,‘দিয়াজ হত্যায় একজনকে গ্রেফতার করা হয়েছে। আশা করছি একে একে সব আসামিদের গ্রেফতার করে দোষীদের শাস্তির আওতায় আনা হবে।’

প্রসঙ্গত, ২০১৬ সালের ২০ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসের একটি বাসা থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। প্রথম ময়নাতদন্ত প্রতিবেদনে ঘটনাটিকে আত্মহত্যা উল্লেখ করলে ২৪ নভেম্বর দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী বাদী হয়ে আদালতে অভিযোগ দায়ের করেন। এতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকসহ ছাত্রলীগের বর্তমান ও সাবেক ১০ নেতা-কর্মীকে আসামি করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসকরা দ্বিতীয় দফা ময়নাতদন্ত করে। দ্বিতীয় দফা ময়নাতদন্তে দিয়াজের শরীরে ‘হত্যার’ আলামত রয়েছে উল্লেখ করা হলে, আদালত দিয়াজের মায়ের করা এজাহার নথিভুক্ত করার নির্দেশ দেয় হাটহাজারী থানার ওসিকে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এইচআইভি বাড়ার জন্য ‘নাইট পার্টি’কে দুষলেন পাকিস্তানি স্বাস্থ্যমন্ত্রী
এইচআইভি বাড়ার জন্য ‘নাইট পার্টি’কে দুষলেন পাকিস্তানি স্বাস্থ্যমন্ত্রী
জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী
জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী
২০ হাজার ফুট উঁচুতে বিমানের জানালা দিয়ে বাইরে স্বামীর মাথা, যা করলেন স্ত্রী
২০ হাজার ফুট উঁচুতে বিমানের জানালা দিয়ে বাইরে স্বামীর মাথা, যা করলেন স্ত্রী
স্ত্রীকে বঁটি দিয়ে কোপানোর পর থানায় হাজির স্বামী, পুলিশ গিয়ে যা দেখলো
স্ত্রীকে বঁটি দিয়ে কোপানোর পর থানায় হাজির স্বামী, পুলিশ গিয়ে যা দেখলো
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন চালু ভারতে, দাম কত
সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন চালু ভারতে, দাম কত
ন্যাটো নেতাদের যে উপহার দিয়ে চমকে দিলেন এরদোয়ান
ন্যাটো নেতাদের যে উপহার দিয়ে চমকে দিলেন এরদোয়ান