রাঙামাটিতে সাত খুনের ঘটনায় পুলিশের মামলা

রাঙামাটি প্রতিনিধি
২০ মার্চ ২০১৯, ২১:৩১ আপডেট : ২০ মার্চ ২০১৯, ২১:৩৩

উপজেলা পরিষদ নির্বাচন রাঙামাটির বাঘাইছড়িতে সাত খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আহত সাজেক থানা এলাকার ৮নম্বর মধ্যপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. আক্তার আলী মামলাটি করেছেন। বুধবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে বাঘাইছটি থানায় মামলাটি (মামলা নম্বর-২) দায়ের করা হয়।

বাঘাইছড়ি থানা ওসি এম এম মঞ্জুর আলম বলেন, ‘আহত পুলিশ সদস্য বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় ৪০-৫০ জনকে অজ্ঞাত দেখানো হয়েছে। আসামিদের ধরতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। ১৪৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৩০২, ৩৪ দণ্ডবিধিতে মামলাটি দায়ের করা হয়।’

১৮ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে রাঙামাটির সীমান্তবর্তী এলাকা কংলাক, মাচালং ও বাঘাইছড়ি থেকে নির্বাচনি সরঞ্জাম নিয়ে কর্মকর্তা-কর্মচারীরা ফিরছিলেন। পথে বাঘাইছড়ি উপজেলার নয় মাইল এলাকায় ব্রাশ ফায়ার করে সাতজন কর্মকর্তা-কর্মচারীকে হত্যা করে দুর্বৃত্তরা। আহত ১৭ জন ঢাকা ও চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বাড়ি ফেরার পথে গুলি করবে’, আগেই আশঙ্কার কথা পুলিশকে জানিয়েছিলেন সাংবাদিক আলিফ
‘বাড়ি ফেরার পথে গুলি করবে’, আগেই আশঙ্কার কথা পুলিশকে জানিয়েছিলেন সাংবাদিক আলিফ
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ৬ জনের পরিচয় মিলেছে
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ৬ জনের পরিচয় মিলেছে
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
সর্বাধিক পঠিত
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর