বিশ্ব জয়ের স্বপ্ন দেখছেন বাংলা চ্যানেল পাড়ি দেওয়া সাজ্জাদ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২১ মার্চ ২০১৯, ১৫:০১ আপডেট : ২২ মার্চ ২০১৯, ১০:২২

বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার পর সাজ্জাদ হোসেন (খালি গায়ে)

২৬ বছর বয়সী বগুড়ার ছেলে মোহাম্মদ সাজ্জাদ হোসেন বাংলা চ্যানেল পাড়ি দিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন। ২ ঘণ্টা ৫৫ মিনিট ৫১ সেকেন্ডে টেকনাফের শাহপরীর দ্বীপের জিরো পয়েন্ট থেকে সাঁতরে ১৬ দশমিক ১ কিলোমিটার সমুদ্রপথ (বাংলা চ্যানেল) পাড়ি দিয়ে সেন্টমার্টিনে পৌঁছেন তিনি। সবচেয়ে কম সময়ে বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার গৌরব অর্জন করেন তিনি।
সাঁতরে বাংলা চ্যানেল পার হচ্ছেন সাজ্জাদ দ্বীপে পৌঁছে সাজ্জাদ বলেন ‘বিশ্ব জয়ের স্বপ্ন দেখছি আমি। আমার টার্গেট ছিল যেকোনও মূল্যে আমাকে বাংলা চ্যানেল পাড়ি দিয়ে জয়ের স্বাদ নিতে হবে। আল্লাহ আমার সেই আশা পূরণ করেছেন। আগামীতে আরও বড় বড় অ্যাডভেঞ্চারে অংশ নিতে চাই। আমি আরও এগিয়ে যেতে চাই। এজন্য সরকার ও বিভিন্ন সহযোগী সংগঠনের সহযোগিতা কামনা করছি।’
এর আগে বৃহস্পতিবার (২১ র্মাচ) সকাল ৯টা ৪০ মিনিটে বাংলা চ্যানেলে সাঁতার শুরু করেন ৩৪ জন সাঁতারু। ১২টা ৩৫ মিনিটে বাংলা চ্যানেল পাড়ি দিয়ে দ্বীপে প্রথম পৌঁছেন সাজ্জাদ। এ সময় দ্বীপের বাসিন্দারা তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
বাংলা চ্যানেল পাড়ি দিয়ে দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ নয়ন সাজ্জাদ ছাড়াও একই গ্রামের মোহাম্মদ নয়ন ৩ ঘণ্টা ২৮ মিনিটে বাংলা চ্যানেল পাড়ি দিয়ে দ্বিতীয় হয়েছেন। তারা দুজই বগুড়া সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র। ৩ ঘণ্টা ৪৪ মিনিটে বাংলা চ্যানেল পাড়ি দিয়ে তৃতীয় হয়েছেন সাইফুল ইসলাম রাসেল। এদিকে দুপুর আড়াইটা পর্যন্ত মোট সাত সাঁতারু বাংলা চ্যানেল পাড়ি দিয়ে সেন্টমার্টিন পৌঁছেছেন।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ বলেন, ‘সাজ্জাদ নামে একজন বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম দ্বীপে পৌঁছেছে। দুপুর আড়াইটা পর্যন্ত মোট সাত সাঁতারু দ্বীপে পৌছেন।’

আরও পড়ুন: বাংলা চ্যানেল পাড়ি দিতে নারী ও প্রতিবন্ধীসহ ৩৪ জনের সাঁতার

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৪৯ বছর পরও নিষ্পত্তি হয়নি মহালক্ষ্মী ব্যাংকের সম্পদ, যা জানালো বাংলাদেশ ব্যাংক
৪৯ বছর পরও নিষ্পত্তি হয়নি মহালক্ষ্মী ব্যাংকের সম্পদ, যা জানালো বাংলাদেশ ব্যাংক
টিভিতে আজকের খেলা (২৪ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৪ নভেম্বর, ২০২৬)
পিরোজপুরে সেতুর ওপর দুই মোটরসাইকেলে ট্রলির ধাক্কা, নিহত ৩
পিরোজপুরে সেতুর ওপর দুই মোটরসাইকেলে ট্রলির ধাক্কা, নিহত ৩
মারধর করে সাংবাদিককে পুলিশে দিলো এনসিপি, পরে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার
মারধর করে সাংবাদিককে পুলিশে দিলো এনসিপি, পরে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার
এখনই কি স্বর্ণ কেনার উপযুক্ত সময়
এখনই কি স্বর্ণ কেনার উপযুক্ত সময়
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম