হিলিতে বিজিবি-বিএসএফ মিষ্টি বিনিময়

হিলি প্রতিনিধি
২১ মার্চ ২০১৯, ১৭:১১আপডেট : ২১ মার্চ ২০১৯, ১৭:২০

বিজিবি-বিএসএফ মিষ্টি বিনিময় (ছবি– প্রতিনিধি)

সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দোলযাত্রা (হোলি) উপলক্ষে আজ বৃহস্পতিবার (২১ মার্চ) দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে মিষ্টি বিনিময় হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলারের ১১নং সাব-পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সংগ্রাম শিং ও এনামুল হক এবং বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার চাঁন মিয়া একে-অপরের হাতে মিষ্টি তুলে দেন। পরে তারা একে-অপরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এসময় সেখানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার চাঁন মিয়া বাংলা ট্রিবিউনকে জানান, আজ দোলযাত্রা (হোলি) উপলক্ষে বিএসএফ আমাদের মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। আমরাও তাদের মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। এটা দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক সুদৃঢ় করবে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক ভূমিমন্ত্রীসহ ২৯ জনের বিরুদ্ধে তিন মামলার অনুমোদন
সাবেক ভূমিমন্ত্রীসহ ২৯ জনের বিরুদ্ধে তিন মামলার অনুমোদন
লংমার্চে জনভোগান্তির আশঙ্কা, আগাম ক্ষমা চেয়ে রাখলো জামায়াত
লংমার্চে জনভোগান্তির আশঙ্কা, আগাম ক্ষমা চেয়ে রাখলো জামায়াত
কুমিল্লার প্রাচীন প্রত্ননগরী রূপবান মুড়াতে একদিন
কুমিল্লার প্রাচীন প্রত্ননগরী রূপবান মুড়াতে একদিন
প্রকাশ্যে এলো মোজতবা খামেনির নতুন ভিডিও, শোনা গেলো কণ্ঠ
প্রকাশ্যে এলো মোজতবা খামেনির নতুন ভিডিও, শোনা গেলো কণ্ঠ
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ