বাঘাইছড়ির হত্যাকাণ্ড: মানবাধিকার কমিশনের তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

রাঙামাটি প্রতিনিধি
২৩ মার্চ ২০১৯, ১২:১৯ আপডেট : ২৩ মার্চ ২০১৯, ১২:১৯

মানবাধিকার কমিশনের তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

বাঘাইছড়ির ঘটনার কারণ ‘নির্বাচনি বিরোধ’ বলে মন্তব্য করে জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক (অভিযোগ ও নিরীক্ষা)। তিনি বলেন,‘সবার সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে নির্বাচনকে কেন্দ্র করেই এই হামলা হয়েছে। যেহেতু হামলার লক্ষ্য ছিল নির্বাচনের সঙ্গে যুক্ত প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ নির্বাচনে যুক্ত কর্মকর্তা-কর্মচারীরা। এখানে যে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের মধ্যে বিরোধের প্রভাব নির্বাচনেও পড়েছে।’

তিনি আরও বলেন,‘তিনটা চাঁদের গাড়িতে করে তারা আসছিলেন, তাদের নিরাপত্তায় বিজিবি একটি গাড়ি থাকার পরও তারা কোনও কাউন্টার দেয়নি এটা আমার কাছে দুঃখজনক মনে হয়েছে। তারা প্রোটেকশন দিতে পারতো।’

তিনি শুক্রবার দুপুরে বাঘাইছড়ির হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে বাঘাইছড়ি সদরে গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আহতদের সঙ্গে কথা বলেন। এছাড়া তিনি গাড়ি বহরে থাকা প্রত্যক্ষদর্শী ও ওসির সঙ্গেও কথা বলেন। এসময় তার সাথে জাতীয় মানবাধিকার কমিশনের কর্মকর্তা শাহ পরান উপস্থিত ছিলেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গুলিস্তানে জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক
গুলিস্তানে জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
বাংলাদেশি গায়ককে ভোটের প্রচারে কেন? বিজেপিকে প্রশ্ন মমতা শিবিরের
বাংলাদেশি গায়ককে ভোটের প্রচারে কেন? বিজেপিকে প্রশ্ন মমতা শিবিরের
রাজধানীতে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্যের মা-স্ত্রী নিহত
রাজধানীতে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্যের মা-স্ত্রী নিহত
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
এপিবিএনের দায়িত্বের লিখিত বিবরণ চেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ
এপিবিএনের দায়িত্বের লিখিত বিবরণ চেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ