মঠবাড়িয়ায় নৌকার প্রার্থীকে কোপানোর অভিযোগ বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে

পিরোজপুর প্রতিনিধি
২৪ মার্চ ২০১৯, ১০:২১আপডেট : ২৪ মার্চ ২০১৯, ১৩:১১

হামলায় আহত হোসেন মোশারেফ ছাকু পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী (৪৮) ও গুলিশাখালী  উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনকে (৪৫) কুপিয়ে মারত্মকভাবে আহত করেছ দুর্বৃত্তরা।আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রিয়াজুল ইসলামের সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। শনিবার  (২৩ মার্চ) রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে। 

প্রসঙ্গত, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আগামী ৩১ মার্চ মঠবাড়িয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে। 

মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রিপন অভিযোগ করে বলেন, ‘ শনিবার রাত ১১ টার দিকে নৌকার প্রার্থী হোসেন মোশারেফ ছাকু,গুলিশাখালী ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনসহ তাদের সমর্থকেরা স্থানীয় টিকিকাটা এলাকা থেকে নির্বাচনি প্রচারণা শেষ করে গুলিশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে বসে কথা বলছিলেন । এসময় বিদ্রোহী প্রার্থী রিয়াজুল ইসলামের সমর্থকরা অফিসে ঢুকে হোসেন মোশারেফ ছাকু ও রিয়াজুল আলম ঝনকে কুপিয়ে মারত্মকভাকে জখম করে। হামলা ঠেকাতে  অন্যরা এগিয়ে আসলে তাদেরও পিটিয়ে আহত করে হামলাকারীরা ।’

অভিযোগের বিষয়ে বিদ্রোহী প্রার্থী রিয়াজুল ইসলাম বলেন, ‘রিয়াজুল আলম ঝনের নেতৃত্বে আমার নির্বাচনি কার্যালয় ও ইউনিয়ন ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর করা হয়। এতে জনগণ ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা করেছে। আমার কোনও সমর্থক এ হামলার সঙ্গে  জড়িত নয়।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.আর শওকত হোসেন জানান, পুলিশ আহতদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে । অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হোসেন মোশারেফ ছাকু ও রিয়াজুল আলম ঝনকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে । এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বনানীতে আ: লীগ ও সহযোগী সংগঠনের ৭ জন আটক
বনানীতে আ: লীগ ও সহযোগী সংগঠনের ৭ জন আটক
সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে বাড়ছে চাপ
সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে বাড়ছে চাপ
‘জেন জি রাষ্ট্রবিরোধী নয়’, আরএসএস প্রধানের বার্তা মোদি-বিজেপিকে দেওয়ার আহ্বান দীপকের
‘জেন জি রাষ্ট্রবিরোধী নয়’, আরএসএস প্রধানের বার্তা মোদি-বিজেপিকে দেওয়ার আহ্বান দীপকের
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যকে আসিফ মাহমুদের আইনি নোটিশ
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যকে আসিফ মাহমুদের আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
৫২-তেও ফিট বলিউড তারকা কাজল, জানালেন তারুণ্য ধরে রাখার মন্ত্র
৫২-তেও ফিট বলিউড তারকা কাজল, জানালেন তারুণ্য ধরে রাখার মন্ত্র