কেন্দ্র দখলে বাধা দেওয়ায় চন্দনাইশে গোলাগুলি, পুলিশ সদস্য আহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ মার্চ ২০১৯, ১০:৩২ আপডেট : ২৪ মার্চ ২০১৯, ১৩:৪৪

পুলিশের ওপর হামলার ঘটনায় আটক একজন কেন্দ্র দখলে বাধা দেওয়ায় চন্দনাইশে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ প্রার্থীর অনুসারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। রবিবার (২৪ মার্চ) সকাল ৯টার দিকে পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরুজুল হক টুটুল এ তথ্য জানিয়েছেন।

গুলিবিদ্ধ পুলিশ সদস্যের নাম ফরহাদ। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

আফরুজুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী এ কে এম নাজিম উদ্দিনের অনুসারীরা এ হামলা চালিয়েছে। এ ঘটনায় আমরা একজনকে আটক করেছি। বাকিদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।’

চন্দনাইশে এবার চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন একে এম নাজিম উদ্দিন। গোলাগুলির বিষয়ে জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

আরও পড়ুন:

চাঁপাইনবাবগঞ্জে ভোটার উপস্থিতি কম

দুই কেন্দ্রে এক ঘণ্টায় ৪০ ভোট

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অফিসে বিভিন্ন প্রজন্মের কর্মীদের মধ্যে দূরত্ব কমানোও পেশা, জানতেন কি?
অফিসে বিভিন্ন প্রজন্মের কর্মীদের মধ্যে দূরত্ব কমানোও পেশা, জানতেন কি?
খেলনা ট্রেনে নীলগিরির সেরা দৃশ্য দেখবেন যেভাবে
খেলনা ট্রেনে নীলগিরির সেরা দৃশ্য দেখবেন যেভাবে
১০০ পদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, আবেদন ১৯ অক্টোবর পর্যন্ত
১০০ পদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, আবেদন ১৯ অক্টোবর পর্যন্ত
ময়মনসিংহে ডেঙ্গুতে ২৩ জনের মৃত্যু, ভয়াবহতার কারণ কী
ময়মনসিংহে ডেঙ্গুতে ২৩ জনের মৃত্যু, ভয়াবহতার কারণ কী
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি