মতলবের রাস্তার বেহাল দশা, দুর্ভোগ স্থানীয়দের

চাঁদপুর প্রতিনিধি
২৭ মার্চ ২০১৯, ১১:০৯আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১১:২২

মতলবের রাস্তার বেহাল দশা চাঁদপুরের মতলব পৌরসভার রাস্তাগুলোর বেহাল দশা। দীর্ঘ দিন সংস্কার না হওয়ায় রাস্তাগুলো খানাখন্দে ভরা ও  ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। তাই চলাচল করতে গিয়ে প্রতিনিয়িত পথচারী ও যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। সবচেয়ে খারাপ অবস্থায় মতলব বাজার থেকে ওয়াপদা গেট পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার এবং মতলব পৌরসভার টিঅ্যান্ডটি থেকে বোয়ালিয়া সড়ক ৫ কিলোমিটার সড়কের।

স্থানীয়রা জানান, মতলব ধনাগোদা নদীর ওপর ওপর নির্মিত মতলব সেতুচালু হওয়ার আগে প্রতিদিন হাজার হাজার যানবাহন ফেরি দিয়ে চলাচল করতো। ফলে ভারী যানবাহন চলাচলের কারণে সড়কের বিভিন্ন স্থান দেবে গর্তের সৃষ্টি হয়েছে। এমনকি সড়কের পিচ, সুরকি, ইট উঠে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই ওইসব গর্তে পানি আটকে থাকে। এতে যানবাহন দুর্ঘটনায় কবলিত হয়। বিশেষ করে মতলব স্কুল ও কলেজের  হাজার হাজার শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করে। এ রাস্তা দিয়ে তাদের চলাচল করতে দুর্ভোগ পোহাতে হয়।

মতলব সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আমেনা আক্তার বলেন, ‘রাস্তার বেহাল দশায় চলাচল করতে খুবই অসুবিধা হয়।’

রয়মনেননেছা ডিগ্রি কলেজের প্রভাষক সেলিম মিয়া বলেন, ‘রাস্তায় গর্ত থাকায় মোটরসাইকেল চালাতে হিমশিম খেতে হয়। জরুরি ভিত্তিতে রাস্তার সংস্কার করা প্রয়োজন।’

মতলবের রাস্তার বেহাল দশা

মতলব মুক্তি কমপ্লেক্স ব্যবস্থাপনা পরিচালক আবদুল লতিফ মিয়াজী বলেন, ‘মতলব পৌরসভার রাস্তাগুলো গুরুত্বপূর্ণ। প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করছে এ রাস্তা দিয়ে। তবে রাস্তার করুণ দশায় যানচলাচলে বিঘ্ন ঘটে।’

অটো রিকশাচালক আনোয়ার হোসেন জানান, রাস্তায় গর্তের কারণে ঠিকমতো গাড়ি চালাতে পারেন না।

সিএনজিচালক আবু ইউসুফ জানান, রাস্তায় ছোট-বড় গর্তের জন্য যাত্রীরা আরামে গাড়িতে বসতে পারে না। তারপরও ঝুঁকি নিয়েই গাড়ি চালাতে হয়।

মতলব দক্ষিণ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রকৌশলী শাহআলম জানান, পৌরসভার বিভিন্ন রাস্তা সংস্কার কাজ পৌরসভার কর্তৃপক্ষ করবে।

মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন জানান, জরাজীর্ণ রাস্তাগুলোর টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই ঠিকাদার সংস্কার কাজ শুরু করবেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রোনালদোর ইতিহাসের রাতে উজবেকিস্তানকে বিধ্বস্ত করেছে পর্তুগাল 
রোনালদোর ইতিহাসের রাতে উজবেকিস্তানকে বিধ্বস্ত করেছে পর্তুগাল 
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
ছাত্রকে ধর্ষণের অভিযোগে কারাগারে মাদ্রাসার পরিচালক
ছাত্রকে ধর্ষণের অভিযোগে কারাগারে মাদ্রাসার পরিচালক
জুডিসিয়াল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৮০৫ জন
জুডিসিয়াল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৮০৫ জন
সর্বাধিক পঠিত
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম