শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বললেন ভিসি

বরিশাল প্রতিনিধি
২৭ মার্চ ২০১৯, ১২:০৬আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১২:২৭

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভিসি প্রফেসর ড. এসএম ইমামুল হক শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলার প্রতিবাদ এবং উক্তি প্রত্যাহারের দাবিতে বুধবার (২৭ মার্চ) ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। দাবি না মানা পর্যন্ত ক্লাস-পরীক্ষা দেবেন না বলে জানিয়েছেন তারা।

মঙ্গলবার (২৬ মার্চ) স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে বৈকালিক চা চক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে শিক্ষার্থীদের আমন্ত্রণ না জানানোয় তারা প্রতিবাদ করেন। তারা অনুষ্ঠান স্থলের বাইরে বিক্ষোভ করেন। এ ঘটনায় ভিসি ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলেন।

বুধবার সকাল ৮টা থেকে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীরা ক্লাসে যায়নি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা।  এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে আরও কিছু দাবি। এর মধ্যে রয়েছে টিএসসিতে পাঠদান না করানো, সেমিনার রুমের ভাড়া ৩ হাজার টাকা থেকে কমিয়ে ৫০০ টাকা করা এবং সব জাতীয় দিবস শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে পালন করা। 

ববি’র প্রক্টর ড. সুব্রত কুমার দাস বলেন, ‘এ ব্যাপারে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা হয়েছে। এরপরও কেন তারা এভাবে আন্দোলন করছে তা আমার বোধগম্য নয়। তবে শিক্ষার্থীদের দাবির বিষয়ে কোনও চিঠি পাওয়া যায়নি। আমরা তাদের চিঠির অপেক্ষায় আছি। চিঠি পাওয়া গেলে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে একটা সমাধান বের করা হবে। ’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকআউটে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ
নকআউটে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ
গ্রেফতারের একদিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু
গ্রেফতারের একদিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু
এক জীবন্ত কিংবদন্তির গল্প নিয়ে ‘গল্প আছে এখানে...’
এক জীবন্ত কিংবদন্তির গল্প নিয়ে ‘গল্প আছে এখানে...’
শ্যামলীতে হাসপাতালে ‘গ্যাস লিকেজ’, শিশু মৃত্যুর অভিযোগ
শ্যামলীতে হাসপাতালে ‘গ্যাস লিকেজ’, শিশু মৃত্যুর অভিযোগ
সর্বাধিক পঠিত
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান