কাজ শেষের আগেই ভেঙে পড়লো বিদ্যালয়ের চিলেকোঠা!

টাঙ্গাইল প্রতিনিধি
২৭ মার্চ ২০১৯, ১৫:১২আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১৮:০২

চিলেকোঠার ভেঙে পড়া ছাদ টাঙ্গাইলের নাগরপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের কাজ শেষ হওয়ার আগেই দোতলা ভবনের চিলেকোঠার ছাদ ভেঙে পড়ার অভিযোগ উঠেছে। পরে দ্রুততার সঙ্গে ভেঙে পড়া জঞ্জাল সরিয়ে ফেলা হয়। গত শুক্রবার (২২ মার্চ) সকালে উপজেলার আগতাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন দোতলা ভবনের চিলেকোঠা ধসে পড়ার এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছেন।

জানা যায়, এনবিআইডিজিপিএস-ওয়ান-এর অধীনে উপজেলার আগতাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবনের নির্মাণকাজ (২৯ লাখ ২২ হাজার টাকা ব্যয়ে) টেন্ডারের মাধ্যমে পায় আমিন ট্রেডার্স। পরে ২০১৮ সালের ৩ জুন ওই ঠিকাদারি প্রতিষ্ঠাটি ভবনের কাজ শুরু করে। কাজ চলতি মার্চ মাসে শেষ হওয়ার কথা ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, দোতলা ভবনের এক-তৃতীয়াংশ কাজ শেষ হওয়ার পর চিলেকোঠার ছাদের কাজ শুরু করে নির্মাণ প্রতিষ্ঠান। গত ২২ মার্চ সকালে ভবনের চিলেকোঠার ছাদটি ভেঙে পড়ে। পরে শ্রমিকরা তড়িঘড়ি ভেঙে পড়া ছাদের অংশ সরিয়ে ফেলেন। এ ঘটনার পর নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।

চিলেকোঠা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সেলিম রেজা বলেন, ভিম না করে ছাদটি করায় ১০ দিনের মাথায় সেটি ভেঙে পড়েছে। দুই পাশ দিয়ে ১০ ইঞ্চি লম্বা ওয়াল করেও যদি ছাদটি ঢালাই করা হতো তাহলে সেটি ভেঙে পড়তো না। ঠিকাদারি প্রতিষ্ঠান ভেঙেপড়া অংশ সরিয়ে ফেলে পুনরায় নির্মাণকাজ শুরু করেছে বলেও তিনি জানান।

উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, ওই ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আমিন ট্রেডার্সের কর্ণধার সুমন। তবে সুমনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিষ্ঠানের কেউ নন বলে জানান।

উপজেলা প্রকৌশলী মো. শাহীনুর আলম বলেন, বিদ্যালয়ের চিলেকোঠার ছাদের ঢালাই জমার আগেই এক কোনা ভেঙে পড়েছে। পরে ঠিকাদারি প্রতিষ্ঠান সেটি ভেঙে পুনরায় কাজ শুরু করেছে।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বরখাস্তের পর প্রেসিডেন্ট নির্বাচনের দাবি ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রীর
বরখাস্তের পর প্রেসিডেন্ট নির্বাচনের দাবি ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রীর
মহাসড়কের এআই ক্যামেরা চুরির সময় একজনকে ধরলো জনতা
মহাসড়কের এআই ক্যামেরা চুরির সময় একজনকে ধরলো জনতা
চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার
চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন