পঞ্চগড়ে জামায়াতের ৪ নেতাকর্মী আটক

পঞ্চগড় প্রতিনিধি
২৮ মার্চ ২০১৯, ০৬:৩২আপডেট : ২৮ মার্চ ২০১৯, ০৬:৪৬

আটক পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা এলাকার খালপাড়া এলাকা থেকে জামায়াতে ইসলামী বাংলাদেশের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টায় গোপন বৈঠকের সময় নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়। এ সময় আরও অনেকে পালিয়ে যায়।

আটককৃতরা হলো– পঞ্চগড় পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও জগদল দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক জয়নাল আবেদীন (৪৩),  জেলা শহরের মসজিদপাড়া এলাকার জামায়াত কর্মী শহিদুল ইসলাম (৬২),  পঞ্চগড় জামায়াতের সেক্রেটারি নতুনবস্তি এলাকার আতিক (৩০) এবং পঞ্চগড় বাজার জামায়াতের আমির ও রাজনগর নতুনবস্তী এলাকার নাজিম উদ্দিন (৪৮)।

পুলিশ তাদের কাছ থেকে কয়েকটি সিডি ও সাংগঠনিক বই জব্দ করে। তারা গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনা করছিল বলে পুলিশ জানিয়েছে। 

পুলিশ জানায়, পঞ্চগড় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি শহিদুল্লাহ পাটোয়ারী বাদলের বাসায় জামায়াতে ইসলামী গোপন বৈঠক করছিল। পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাছানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালায়। সেখানে ৮-১০ জন জামায়াতকর্মী গোপন বৈঠক করছিল।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাছান চার জামায়াত নেতাকর্মীকে আটক করার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করে বলেন, ‘তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রে এম এন লারমার দর্শন অনুসরণের আহ্বান
অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রে এম এন লারমার দর্শন অনুসরণের আহ্বান
ইউ গেট আউট ফ্রম দিস রুম: ধমক দিয়ে বললেন আইনমন্ত্রী 
ইউ গেট আউট ফ্রম দিস রুম: ধমক দিয়ে বললেন আইনমন্ত্রী 
এআই নিয়ন্ত্রণে একজন শক্তিশালী প্রেসিডেন্টই যথেষ্ট, ট্রাম্পের দাবি
এআই নিয়ন্ত্রণে একজন শক্তিশালী প্রেসিডেন্টই যথেষ্ট, ট্রাম্পের দাবি
হুথি হামলায় নাজেহাল সৌদি আরব, মক্কা প্যাক্ট কি কেবল কাগুজে বুলি?
হুথি হামলায় নাজেহাল সৌদি আরব, মক্কা প্যাক্ট কি কেবল কাগুজে বুলি?
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার