উপজেলা পরিষদ নির্বাচন

সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৮ মার্চ ২০১৯, ১২:৫১আপডেট : ২৮ মার্চ ২০১৯, ১২:৫১

সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ মুন্সীগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী (নৌকা) আনিস উজ্জামান স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস ও স্বতন্ত্র (আনারস) প্রার্থী এস এম মাহতাব উদ্দিন কল্লোলের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। বুধবার (২৭ মার্চ) রাত ৮টায় মুন্সীগঞ্জ শহরের একটি রেস্তোরাঁয় সাংবাদিক সম্মেলনে আনিসের পক্ষে তার ছেলে মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি জালালউদ্দিন রুমি রাজন ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ কাদের মোল্লা এসব অভিযোগ করেন।
লিখিত অভিযোগপত্রে বলা হয়, আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এসএম মাহতাব উদ্দিন কল্লোল আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন। কিন্তু, মনোনয়নপত্র জমা দেওয়ার আগে থেকেই কল্লোলের পক্ষে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
স্বতন্ত্র প্রার্থী কল্লোল নিজের নির্বাচনি পোস্টার ও ব্যানারে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের ছবি ব্যবহার করছেন বলে অভিযোগ করা হয়।
মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি জালালউদ্দিন রুমি রাজন বলেন, ‘আমরা আট থেকে দশবার নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু, কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। সংসদ সদস্য মৃণাল কান্তি দাস ওয়াজ মাহফিল, বিভিন্ন স্কুলের অনুষ্ঠানে প্রত্যক্ষ পরোক্ষভাবে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার চালাচ্ছেন। আমরা সংসদ সদস্যকে নির্বাচনের সময় মুন্সীগঞ্জে চাই না। তিনি যদি নির্বাচনের সময় মুন্সীগঞ্জে থাকেন তাহলে সমস্যা তৈরি হতে পারে।’
তবে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এ ব্যাপারে কোনও মন্তব্য করতে রাজি হননি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইঞ্জিন সংকটে ধুঁকছে কনটেইনার পরিবহন, কমছে রেলের আয়
ইঞ্জিন সংকটে ধুঁকছে কনটেইনার পরিবহন, কমছে রেলের আয়
নতুন দুই খবরে টেইলর সুইফট
নতুন দুই খবরে টেইলর সুইফট
এশিয়ান গেমসে আজ শুরু পুরুষদের ক্রিকেট, বাংলাদেশের ম্যাচ কবে? 
এশিয়ান গেমসে আজ শুরু পুরুষদের ক্রিকেট, বাংলাদেশের ম্যাচ কবে? 
বোয়িংয়ের আরও ১১টি উড়োজাহাজ কিনতে বিমানের চুক্তি
বোয়িংয়ের আরও ১১টি উড়োজাহাজ কিনতে বিমানের চুক্তি
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত