ট্রাকের ধাক্কায় বাস খাদে পড়ে নিহত ৭, আহত ২৫

মাদারীপুর প্রতিনিধি
২৮ মার্চ ২০১৯, ১৩:০৪আপডেট : ২৮ মার্চ ২০১৯, ১৫:৪১

দুর্ঘটনাকবলিত বাসটি খাদে পড়ে আছে ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুরের কলাবাড়িতে ট্রাকের ধাক্কায় ব্রিজের রেলিং ভেঙে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুরের চন্দ্রপাড়া পীরের বাড়ি থেকে মুরিদানদের নিয়ে ফিরছিল মাদারীপুরের একটি লোকাল বাস। সদর উপজেলার কলাবাড়ি এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি কলাবাড়ি ব্রিজের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও চারজন। আহত হন কমপক্ষে ২৫ জন। নিহত ও আহতদের প্রায় সবাই মাদারীপুর জেলার বাসিন্দা।

বাসটি খাদে পড়ে আছে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা করছে। বাসের নিচে আরও লাশ থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ
বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ
স্বর্ণের দাম আবারও বাড়লো
স্বর্ণের দাম আবারও বাড়লো
মোবাইল খোয়া গেলেও বাড়তি নিরাপত্তা দিতে পারে ই-সিম?
মোবাইল খোয়া গেলেও বাড়তি নিরাপত্তা দিতে পারে ই-সিম?
হিমাগারে পচছে আলু, প্রতিদিনই ফেলা হচ্ছে গাড়ি ভরে
হিমাগারে পচছে আলু, প্রতিদিনই ফেলা হচ্ছে গাড়ি ভরে
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী