যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

যশোর প্রতিনিধি
২৮ মার্চ ২০১৯, ১৩:০১আপডেট : ২৮ মার্চ ২০১৯, ১৩:০৮

সড়ক দুর্ঘটনায় আহতদের যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে যশোরে পৃথক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন নারী-শিশুসহ ১৫ জন। বৃহস্পতিবার সকালে এসব দুর্ঘটনা ঘটে।

সকালে যশোর শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের পাশে ও যশোর- খুলনা সড়কের চাউলিয়ায় সড়ক দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন, আহত ব্যক্তি ও পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে শহরের শঙ্করপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে মোটরসাইকেল আরোহী আলেক সরকারকে (৫৫) একটি যাত্রীবাহি বাস পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি যশোর সদরের রামনগর এলাকার এরশাদ আলীর ছেলে। সকালে বাড়ি থেকে শহরের দিকে আসছিলেন। সড়ক দুর্ঘটনায় আহতদের যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে

প্রায় একই সময় যশোর-খুলনা সড়কের চাউলিয়া এলাকায় ট্রাক ও থ্রি হুইলারের সংঘর্ষে অজ্ঞাত (৪০) এক ব্যক্তি ও অজ্ঞাত এক যুবক (২২) মারা যান। এক জন ঘটনাস্থলে এবং আরেকজন হাসপাতালে নেওয়ার পরে মারা যান। এই দুর্ঘটনায় ৫ শিশু, দুই নারীসহ কমবেশি আহত হন ১৫ জন। দুর্ঘটনার খবর শুনে স্থানীয় লোকজন, ফায়ার ব্রিগেডের কর্মী ও পুলিশ তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের ডাক্তার ওয়াহেদুজ্জামান আজাদ জানান, ‘দুই দুর্ঘটনায় হাসপাতালে আনার আগে দুজন এবং আনার পরে একজন মারা যান। আহতদের মধ্যে হাত-পা ভাঙা ও মাথায় আঘাত লাগার সংখ্যা বেশি।’ আহতদের মধ্যে অভয়নগর উপজেলার বাসিন্দা সাকিবকে (৩৫)  উন্নত চিকিৎসার্থে ঢাকায় রেফার করা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ইনসপেক্টর সমীর সরকার জানান, দুর্ঘটনাস্থল থেকে বাস ও ট্রাক আটক করা হয়েছে। ড্রাইভার হেলপাররা পালিয়ে গেছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এআই ক্যামেরার আওতায় শেরেবাংলা নগর এলাকার লেক রোড 
এআই ক্যামেরার আওতায় শেরেবাংলা নগর এলাকার লেক রোড 
বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ৮ শতাংশে উন্নীত করার লক্ষ্য 
বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ৮ শতাংশে উন্নীত করার লক্ষ্য 
কুষ্টিয়ায় পীর শামীম হত্যাকাণ্ড: দুই আসামি কারাগারে
কুষ্টিয়ায় পীর শামীম হত্যাকাণ্ড: দুই আসামি কারাগারে
তাপমাত্রা ৩৫ ডিগ্রি পার, তীব্র গরমে পুড়ছে ইউরোপের সাড়ে ৯ কোটি মানুষ
তাপমাত্রা ৩৫ ডিগ্রি পার, তীব্র গরমে পুড়ছে ইউরোপের সাড়ে ৯ কোটি মানুষ
সর্বাধিক পঠিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা, স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নিলেন ম্যানেজার
রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা, স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নিলেন ম্যানেজার