মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ভারতীয়দের সাইকেল র‍্যালি রাজবাড়ীতে

রাজবাড়ী প্রতিনিধি
২৮ মার্চ ২০১৯, ১৪:৫৯আপডেট : ২৮ মার্চ ২০১৯, ১৫:০৭

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ভারতীয়দের সাইকেল র‍্যালি রাজবাড়ীতে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়া এবং মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভারতীয় সাইকেল র‍্যালির সদস্যরা রাজবাড়ীতে এসেছেন। ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশন কোলকাতা এবং মানবতার সেবায় উৎসর্গ বাংলাদেশ এর আয়োজনে মাদকবিরোধী এ সাইকেল র‍্যালি নিয়ে তারা বাংলাদেশে এসেছেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার মধ্য দিয়ে এ সাইকেল র‍্যালির টিমকে স্বাগত জানান রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী ও জেলা প্রশাসক মো. শওকত আলী। পরে জেলা প্রশাসক সাইকেল র‍্যালির পতাকা নাড়িয়ে র‍্যালি শুরু করেন এবং রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশে রওনা করেন সাইকেল র‍্যালির সদস্যরা।

কোলকাতা ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশনের টিমলিডার সাধারণ সম্পাদক মিহির দাস এবং মানবতার সেবায় উৎসর্গ বাংলাদেশ প্রতিষ্ঠাতা সদস্য ও টিম লিডার শেখ শাহারিয়ার পান্নু এ সাইকেল র‍্যালির সার্বিক ব্যবস্থাপনার দ্বায়িত্ব পালন করছেন। এ টিমে ভারতীয়  ১২ জন এবং বাংলাদেশের ৮ জন সাইকলিস্ট রয়েছেন। বুধবার বিকালে তারা রাজবাড়ীতে আসেন এবং সার্কিট হাউজে রাত যাপন শেষে সকালে ঢাকার উদ্দেশে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে রওনা করেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
র‍্যাঙ্কিং ও গবেষণা: বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো কোথায়? 
র‍্যাঙ্কিং ও গবেষণা: বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো কোথায়? 
কর্ণফুলী নদীতে ডুবলো লাইটার জাহাজ, ১২ জনকে উদ্ধার
কর্ণফুলী নদীতে ডুবলো লাইটার জাহাজ, ১২ জনকে উদ্ধার
চার দিন আগে সন্তান হারানো গাকপোর চোখ ভেজানো গোলেও ডাচদের বিদায়   
চার দিন আগে সন্তান হারানো গাকপোর চোখ ভেজানো গোলেও ডাচদের বিদায়  
জার্মানিকে হারানোর পর প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা
জার্মানিকে হারানোর পর প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা
সর্বাধিক পঠিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি