অনিয়ম হলে প্রয়োজনে নির্বাচন বন্ধ: ইসি রফিকুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৯ মার্চ ২০১৯, ১০:০৬আপডেট : ২৯ মার্চ ২০১৯, ১০:১৪

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন, ‘নির্বাচন গ্রহণযোগ্য না হয়, যদি কোনও কেন্দ্রে ভোটগ্রহণ নিয়ে  প্রশ্ন ওঠে তাহলে সে কেন্দ্রসহ সংশ্লিষ্ট উপজেলার নির্বাচন বন্ধ করে দেওয়া হবে।’ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় তিনি এই কথা বলেন।

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আগামী ৩১ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার ৬টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণকারী প্রিজাডিং কর্মকর্তা এবং পোলিং এজেন্টদের সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম।

মনবিনিময় শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আসন্ন চতুর্থ পর্বের নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবো। কাউকে বাধা দেওয়া হবে না। ভোটাররা যেন নিজের ভোট নিজের পছন্দের প্রার্থীকে দিতে পারেন সে অবস্থা নিশ্চিত করা হবে।’

এসময় তার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান,জেলা পুলিশ সুপার আনোযার হোসেন খান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাহেদুল ইসলামসহ নির্বাচন কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাপানিদের ৭ অভ্যাস অনুসরণ করলে আপনার ঘরও থাকবে ঝকঝকে
জাপানিদের ৭ অভ্যাস অনুসরণ করলে আপনার ঘরও থাকবে ঝকঝকে
গাজা শান্তি চুক্তি বাস্তবায়নে প্রস্তুত হামাস, ইসরায়েলকে চাপে ফেলার আহ্বান
গাজা শান্তি চুক্তি বাস্তবায়নে প্রস্তুত হামাস, ইসরায়েলকে চাপে ফেলার আহ্বান
আর্জেন্টাইন গণমাধ্যমে মেসির বাবার মৃত্যুর খবর
আর্জেন্টাইন গণমাধ্যমে মেসির বাবার মৃত্যুর খবর
নদী আর সবুজের মায়ায় বর্ষায় ঘুরে আসুন এই জায়গাগুলোতে
নদী আর সবুজের মায়ায় বর্ষায় ঘুরে আসুন এই জায়গাগুলোতে
সর্বাধিক পঠিত
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
বঙ্গোপসাগরে এক জালেই ধরা পড়লো ৪৮ লাখ টাকার ইলিশ
বঙ্গোপসাগরে এক জালেই ধরা পড়লো ৪৮ লাখ টাকার ইলিশ
নাটোরে মন্ত্রীকে ধাক্কা দিলেন এক তরুণ, আটকের পর যা পাওয়া গেলো
নাটোরে মন্ত্রীকে ধাক্কা দিলেন এক তরুণ, আটকের পর যা পাওয়া গেলো
পাঁচ তারকা হোটেলে অভিযান, পাওয়া গেলো পচা মাংস ও মেয়াদোত্তীর্ণ দুধ
পাঁচ তারকা হোটেলে অভিযান, পাওয়া গেলো পচা মাংস ও মেয়াদোত্তীর্ণ দুধ