টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ‘মাদক ব্যবসায়ী’ নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
৩০ মার্চ ২০১৯, ১১:২৭আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১১:২৭

কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ হোসেন (২৪) নামের এক ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছে। শনিবার (৩০ মার্চ) ভোরে টেকনাফের হাবিরছড়া এলকায় এই ঘটনা ঘটে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মোহাম্মদ হোসেন সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার নবী হোসেনের ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। সে একজন মাদক ব্যবসায়ী। 

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, অস্ত্রধারী কয়েকজন ইয়াবা লেনদেন করছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে।  এসময় ইয়াবা পাচারকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে তারা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় হোসেনের লাশ উদ্ধার করা হয়। এসময় পুলিশ সেখান থেকে দুই হাজার ইয়াবা , তিনটি দেশীয় এলজি ও ১২টি গুলি ও ৪০টি গুলির খালি খোসা উদ্ধার করে।

এই ঘটনায় পুলিশের সহকারী উপপরিদর্শক ফরহাদসহ তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন বলেও জানান ওসি।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২২৮ বছরেও পুরনো হয়নি লন্ডনের এই রেস্তোরাঁ
২২৮ বছরেও পুরনো হয়নি লন্ডনের এই রেস্তোরাঁ
নদীতে জাল ফেলে মাছের অপেক্ষা, সেখানে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
নদীতে জাল ফেলে মাছের অপেক্ষা, সেখানে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
৩৭ বছর ধরে স্কুলে পড়ানো শিক্ষক বাড়ি ফিরলেন ঘোড়ার গাড়িতে চড়ে
৩৭ বছর ধরে স্কুলে পড়ানো শিক্ষক বাড়ি ফিরলেন ঘোড়ার গাড়িতে চড়ে
‘ডার্ক ম্যাটার’ কণা অনুসন্ধানে ট্র্যাকার আবিষ্কার 
‘ডার্ক ম্যাটার’ কণা অনুসন্ধানে ট্র্যাকার আবিষ্কার 
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন