খুলনায় ঠিকাদার হত্যায় ভাইয়ের স্ত্রীসহ ৫ জনের নামে মামলা

খুলনা প্রতিনিধি
৩০ মার্চ ২০১৯, ১৩:০৬আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১৩:১৪

মামলা খুলনা মহানগরীতে নিজ বাসভবনের সামনে ঠিকাদার মিজানুর রহমান বালাকে (৫০) ছুরিকাঘাতে খুনের ঘটনায় ভাইয়ের স্ত্রীসহ পাঁচ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। মিজানুর রহমান বালা (৫০) সানি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও সাবেক যুবলীগ নেতা। আর তার ছোট ভাইয়ের স্ত্রী সাবিহা খাতুন শিপু মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক। 

শুক্রবার রাতে নিহতের স্ত্রী সারা রহমান বাদী হয়ে খুলনা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় নিহতের ভাই এসএম মেজবাহ হোসেন বুরুজের স্ত্রী সাবিহা খাতুন শিপুসহ পাঁচ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে। খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত বালার বড় ভাই আব্দুর রশীদ বলেন, মামলায় ছোট ভাই এসএম মেজবাহ হোসেন বুরুজের স্ত্রী সাবিহা খাতুন শিপু, সজিব হাসান সাথী, মোস্তফা হোসেন সোনা, ফয়সাল ও মাসুদের নাম উল্লেখ করা হয়েছে। তবে অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।

নিহতের পরিবারের একাধিক সদস্য অভিযোগ করেন, পারিবারিক ও ব্যবসায়িক কারণে মিজানুর রহমান বালাকে হত্যা করা হয়েছে। এর আগেও ২০১৮ সালের ২০ নভেম্বর তার ওপর হামলা হয়েছিল। দীর্ঘদিন ধরে বালাকে তার ভাইয়ের স্ত্রী সাবিহা খাতুন হুমকি দিয়ে আসছিলেন।

নিহতের স্ত্রী সারা রহমান অভিযোগ করেন, ‘আমার দেবর এসএম মেজবাহ হোসেন বুরুজের মৃত্যুর পর আমার স্বামীই ঠিকাদারি ও ব্যবসা পরিচালনা করতেন। এ নিয়ে বুরুজের স্ত্রী সাবিহা খাতুনের সঙ্গে আমাদের বিরোধ দেখা দেয়। এরই জের ধরে সাবিহা খাতুন সন্ত্রাসীদের দিয়ে আমার স্বামীকে হত্যা করিয়েছে। সাবিহা মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী।’

উল্লেখ্য, ২৭ মার্চ রাত পৌনে ১০টার দিকে রিকশায় করে মিজানুর রহমান বালা বাগমারায় নিজের বাড়ির সামনে এসে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় আশেপাশের লোকজন তার পেটে ছুরিকাঘাতের ক্ষত দেখতে পান। দ্রুত তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার দুই হাতের বাহুতে ও পেটের বাঁ পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি