কুমিল্লার তিতাসে ৩ কেন্দ্রের ভোট স্থগিত, এএসআই প্রত্যাহার

কুমিল্লা প্রতিনিধি
৩১ মার্চ ২০১৯, ০৯:২২আপডেট : ৩১ মার্চ ২০১৯, ০৯:৫৮

উপজেলা পরিষদ নির্বাচন

কুমিল্লার তিতাস উপজেলার দাসকান্দি, পোড়াকান্দি ও বন্ধরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে  ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।  শনিবার (৩০ মার্চ) রাতে ব্যালট পেপারে সিল, কেন্দ্র দখলের চেষ্টা এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার অভিযোগে ভোট শুরুর আগেই সকালে এই তিন কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস উপজেলার নির্বাহী কর্মকর্তা রাশেদা আক্তার।

এদিকে, তিতাস থানার এএসআই মাসুদকে ইউনিফর্ম ছাড়া শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করার অভিযোগে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত আড়াইটায় দাসকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আবদুল্লাহ মেম্বার নামে একজন আহত হন। এছাড়া পোড়াকান্দি ও বন্ধরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রেও রাতে ব্যালটে সিল, কেন্দ্র দখল এবং রাতভর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ঘটে।

তিতাস উপজেলার নির্বাহী কর্মকর্তা রাশেদা আক্তার বলেন, ‘রাতে ব্যালট পেপারে সিল, কেন্দ্র দখলের চেষ্টা এবং উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার অভিযোগে তিনটি কেন্দ্রে ভোট শুরু করা যায়নি। কেন্দ্রগুলো থেকে ভোটের মালামাল ফিরিয়ে আনা হয়েছে।’

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
আবাসিক ভবনে সিগারেটের মজুত, সব কারবার রাতেই
আবাসিক ভবনে সিগারেটের মজুত, সব কারবার রাতেই
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৯২৩ মামলা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৯২৩ মামলা
ফিক্সিংয়ের অভিযোগে বিপিএল সংশ্লিষ্ট দুই ব্যক্তি নিষিদ্ধ
ফিক্সিংয়ের অভিযোগে বিপিএল সংশ্লিষ্ট দুই ব্যক্তি নিষিদ্ধ
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
হবু বরের কেমন সেলফি পছন্দ, জানালেন মিমি
হবু বরের কেমন সেলফি পছন্দ, জানালেন মিমি