তিন ঘণ্টায় পড়েনি ৫০ ভোট

সাভার প্রতিনিধি
৩১ মার্চ ২০১৯, ১১:১০ আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১১:১৬

আমানত নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের মহিলা কেন্দ্রে উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে রবিবার (৩১ মার্চ) সকাল থেকে ধামরাই উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বেলা ১১টার দিকে কালামপুর বাজার এলাকায় আমানত নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের মহিলা কেন্দ্রে গিয়ে দেখা যায় সেখানে তিন ঘণ্টায় ৫০টি ভোটও পড়েনি।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আনিসুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘সকাল ৮টা থেকে ভোট শুরু হলেও এখন পর্যন্ত ২৩৯৩ ভোটের মধ্যে ৫০টির কাছাকাছি ভোট পড়েছে। ভোটারের উপস্থিতি সন্তোষজনক নয়।’

এই স্কুলে পুরুষ কেন্দ্রেও একই চিত্র দেখা গেছে। প্রিজাইডিং অফিসার আসিফুল হাসান বলেন, ‘আমার কেন্দ্রে ২৮০০ ভোটার রয়েছে। তবে সকাল থেকে এই কেন্দ্রেও সন্তোষজনক ভোট পড়েনি।’

এদিকে এই স্কুলে ভোটার উপস্থিতি না থাকায় সরেজমিনে গিয়ে কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের বসে থেকে অলস সময় পার করতে দেখা গেছে ।

 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘মাদার অব অল বম্বস’-এর পাল্টায় এবার ‘ফাদার অব অল বম্বস’ আনছে ইরান
‘মাদার অব অল বম্বস’-এর পাল্টায় এবার ‘ফাদার অব অল বম্বস’ আনছে ইরান
কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরিতে কত?
কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরিতে কত?
হুথি হামলার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মাম গেলো বিমানের ফ্লাইট
হুথি হামলার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মাম গেলো বিমানের ফ্লাইট
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে অসুস্থ ভূমিমন্ত্রীকে
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে অসুস্থ ভূমিমন্ত্রীকে
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক