লোহাগাড়ায় বেশিরভাগ কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ মার্চ ২০১৯, ১১:৩২আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১১:৩৩

লোহাগাড়ায় বেশিরভাগ কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন ব্যালট জটিলতায় স্থগিত হওয়া লোহাগাড়া উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। রবিবার (৩১ মার্চ) সকাল ৮টায় শুরু হওয়া নির্বাচনে ভোটররা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে ভোট দিচ্ছেন। বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।
লোহাগাড়ার শাহপরী ইবতেদায়ী মাদ্রাসা কেন্দ্র, গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে, সেখানে ভোটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। প্রত্যেক কেন্দ্রে ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে। নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝেও উৎসাহ উদ্দীপনা রয়েছে।
হোসেন মিয়া নামে এক ভোটার বলেন, ভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। কোনও ধরনের বিশৃঙ্খলা ছাড়াই ভোট দিতে পেরেছি।
শাহপরী ইবতেদায়ী মাদরাসা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নাসির উদ্দিন বলেন, আমার কেন্দ্রে কোনও সমস্যা নেই। ভোটাররা লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন।
গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রাজ গোপাল রুদ্র বলেন, সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন।
এদিকে অন্যের ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে হাজত আলম (৩৫) নামে একজনকে আটক করেছেন প্রিজাইডিং অফিসার। সকাল ৯টা ১০ মিনিটের দিকে লোহাগাড়া শাহপীর ইবতেদায়ী মাদ্রাসা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
প্রিজাইডিং অফিসার নাসির উদ্দিন বলেন, হাজত আলম তার চাচির ভোট দিতে আসলে পুলিশ তাকে আটক করে। পরে তার কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী