বুড়িচংয়ে একটি কেন্দ্রে ভোট স্থগিত

কুমিল্লা প্রতিনিধি
৩১ মার্চ ২০১৯, ১১:৪৩আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১১:৪৩

বুড়িচংয়ে একটি কেন্দ্রে ভোট স্থগিত কুমিল্লার বুড়িচং উপজেলার বারেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এক পোলিং এজেন্টসহ দুইজন আহত হয়েছেন। এই ঘটনার পর বারেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ‘কেন্দ্র দখলের চেষ্টায় আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আবুল হাশেম এবং বিদ্রোহী প্রার্থী আখলাক হায়দার চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় এক পোলিং এজেন্টসহ দুইজন আহত হন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়ে।’
বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান বলেন, ‘বারেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। ওই কেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং পোলিং এজেন্টসহ দুই জন আহত হয়।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি