জাল ভোট দিতে গিয়ে সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ আটক ২

টাঙ্গাইল প্রতিনিধি
৩১ মার্চ ২০১৯, ১২:০২আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১২:১৩

জালভোট দিতে গিয়ে আটক ২ টাঙ্গাইলের বাসাইলে নৌকা মার্কায় জাল ভোট দেওয়ার সময় সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রবিবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বাসাইল দক্ষিণপাড়া কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, দক্ষিণপাড়া কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা উপজেলার সৈদামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন সুলতানা ও নৌকা মার্কার কর্মী কাঞ্চনপুর ছনকা পাড়ার সেলিম মিয়ার ছেলে রাশেদ হৃদয় (২৫) ।

সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা কনক কান্তি দেবনাথ বলেন, ‘নৌকা মার্কার কর্মী রাশেদ প্রিজাইডিং কর্মকর্তা পারভীন সুলতানার কাছ থেকে পেপার নিয়ে জাল ভোট দিচ্ছিলো। এসময় অন্যান্য প্রার্থীর এজেন্টরা বিষয়টি জানালে ১০টি পেপারসহ তাকে আটক করা হয়। জালভোটে সহায়তা করার অপরাধে ওই সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকেও আটক করা হয়েছে।’ আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি