ভাইস চেয়ারম্যানকে লাঞ্ছিতের অভিযোগ আ.লীগ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে

কুমিল্লা প্রতিনিধি
৩১ মার্চ ২০১৯, ১৩:১৪আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১৩:১৫

কুমিল্লা কুমিল্লার তিতাসের মাছিমপুর আর.আর. ইনস্টিটিউট কেন্দ্রে উত্তর জেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরহাদ হোসেন ফকিরকে লাঞ্ছিতের পর মারধর করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত চারজনকে আটক করেছে। রবিবার (৩১ মার্চ) এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, তিতাস উপজেলা আওয়ামী লীগের প্রার্থী শাহিনুল ইসলাম শফিক সিকদার ও বিদ্রোহী প্রার্থী পারভেজ হোসেন সরকারে সমর্থকদের মধ্যে ভোট কেন্দ্র দখলের চেষ্টায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরহাদ হোসেন ফকির বিদ্রোহী প্রার্থী পারভেজের সমর্থক হওয়ায় আওয়ামী লীগের সমর্থকরা তাকে লাঞ্ছিত করে। এরপর মারধর করা হয়। এ ঘটনায় অভিযুক্ত চারজনকে আটক করা হয়।

তিতাস থানার পরিদর্শক তদন্ত মো. মঞ্জুর কাদের বলেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরহাদ হোসেন ফকিরকে লাঞ্ছিতের পর মারধর ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। এছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি