হিলিতে ওয়ারেন্টভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ

হিলি প্রতিনিধি
৩১ মার্চ ২০১৯, ১৪:৪৬ আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১৪:৪৬

গ্রেফতার

দিনাজপুরের হিলিতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত হিলি সীমান্তের দক্ষিণ ও মধ্যবাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলো, মধ্যবাসুদেবপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে হোসেন আলি (২৫), দক্ষিণ বাসুদেবপুর গ্রামের বয়েজ উদ্দিনের ছেলে সোহাগ (৩০), নওপাড়া গ্রামের মৃত জামালের ছেলে জিল্লুর রহমান (৩২), হাতিশো গ্রামের মোখলেছুর রহমানের ছেলে সরোয়ার হোসেন (৩৫), ডাঙ্গাপাড়া এলাকার আসাদুজ্জামান হীরা (৩৮)।

আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টহল দল শনিবার দিবাগত রাত থেকে রবিবার সকাল পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় হোসেন, সোহাগ, জিল্লুর, সরোয়ার, হীরাকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল, তারা সবাই দীর্ঘদিন ধরে পলাতক ছিল। পরে তাদের সবেইকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারগারে পাঠানো হয়েছে।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘মাদার অব অল বম্বস’-এর পাল্টায় এবার ‘ফাদার অব অল বম্বস’ আনছে ইরান
‘মাদার অব অল বম্বস’-এর পাল্টায় এবার ‘ফাদার অব অল বম্বস’ আনছে ইরান
কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরিতে কত?
কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরিতে কত?
হুথি হামলার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মাম গেলো বিমানের ফ্লাইট
হুথি হামলার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মাম গেলো বিমানের ফ্লাইট
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে অসুস্থ ভূমিমন্ত্রীকে
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে অসুস্থ ভূমিমন্ত্রীকে
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক