ধামরাইয়ে প্রিজাইডিং অফিসার আটক

সাভার প্রতিনিধি
৩১ মার্চ ২০১৯, ১৫:০৮আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১৫:০৮

আটক সাভারের ধামরাইয়ে জাল ভোট দেওয়ার অভিযোগে প্রিজাইডিং অফিসার আবুল বাশার বাদশাকে আটক করেছে পুলিশ। রবিবার (৩১ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ নির্বাচনে কান্দাপটল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আটক প্রিজাইডিং অফিসার ধামরাই এলাকার আমসিমুর সেসিব মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক ও সাটুরিয়া উপজেলার নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান বলে জানা গেছে।
সূত্র জানায়, রবিবার সকাল থেকে ধামরাই উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। তবে বেলা ১১টার মধ্যে তেমন ভোটার উপস্থিতি না থাকলেও ১ হাজার ৮৯১ ভোটের মধ্যে ৬শ’ ভোট কাস্ট হয়েছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণব কুমার শাহা ওই কেন্দ্রে গিয়ে ভোটার উপস্থিতি না পেয়ে এতো ভোট কাস্ট হওয়ায় সন্দেহ করেন। এসময় তিনি ব্যালট পেপারের মুড়িতে সাক্ষর না পাওয়া ও পোলিং অফিসার ও বাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার হোসেন অনুপস্থিত ছিলেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানানোর অভিযোগ রয়েছে প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রে প্রনব কুমার শাহ বলেন, ‘উপজেলা পরষিদ নির্বাচনে কান্দাপটল স্কুলে প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ ওঠায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি