সাতক্ষীরায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৯, ০৯:৪৩আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ০৯:৪৯

সাতক্ষীরা জেলা সাতক্ষীরার কালিগঞ্জে ভুল চিকিৎসায় ফাতেমা তুজ জোহরা চামেলি (২৮) নামে এক  প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার (৩১ মার্চ) রাতে কালিগঞ্জের আহছানিয়া মিশন চক্ষু ও জেনারেল হাসপাতালে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই নিহতের স্বজনরা ক্ষুদ্ধ হয়ে উঠলে ডাক্তার ও নার্সরা পালিয়ে যায়। পরে নিহতের স্বজনরা সংশ্লিষ্ট ডা. আকসেদুর রহমানের বিচার দাবি করে বিক্ষোভ করেন।

গৃহবধূ চামেলি কালিগঞ্জের নলতা শরিফ গ্রামের লিয়াকত হোসেনের মেয়ে এবং শ্যামনগরের কুপোট গ্রামের ফজলুর রহমান আকাশের স্ত্রী। 

চামেলির চাচা আবদুল মান্নান অভিযোগ করে জানান, ‘চামেলিকে বিকালে অপারেশন থিয়েটারে নেওয়া হলেও টানা চার ঘণ্টা ধরে কোনও খবর আমরা পাচ্ছিলাম না। রাত ৭টার দিকে তাকে ওটি থেকে বের করে এনে অ্যাম্বুলেন্সে উঠানো হচ্ছিল। তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইলে বলা হয় তার অবস্থা ভালো নয়, খুলনায় নিতে হবে। এ সময় পরিবারের সদস্যদের চাপের মুখে তাকে দেখতে দেওয়া হয়।এসময় আমরা দেখতে পাই চামেলি মারা গেছে।’

মান্নান জানান, এ খবর প্রচার হতেই হাসপাতালের লোকজন এদিক ওদিক পালিয়ে যেতে থাকেন। ডা. আকসেদুর রহমান নিজেই রুমের দরজা বন্ধ করে পালিয়ে যান। এসময় স্থানীয়রাও এর বিচার দাবি করেন। খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ আসে। কিন্তু পুলিশ লাশ দেখেও কোনও ব্যবস্থা নেয়নি। পরে স্থানীয় সাবেক মেম্বর আনিসুজ্জামান খোকন আহসানিয়া মিশনের সদস্য হওয়ায় প্রভাব সৃষ্টি করে আমাদের সরিয়ে দেন। রাত ১১ টার দিকে তারা চামেলির লাশ বাড়ি নিয়ে আসেন।

আবদুল মান্নান জানান, ‘আমরা পুলিশের কাছে যেতে সাহস পাইনি। কারণ আহছানিয়া মিশনের এনামুল সাহেব ও সাবেক মেম্বার খোকন প্রভাব সৃষ্টি করে আমাদের থামিয়ে দিয়েছেন। আমরা লাশের দাফন সম্পন্ন করেছি।’

তিনি আফসোস করে বলেন, ‘আমরা মেয়েটির পেটের সন্তানটি বের করার অনুরোধ জানিয়েও ব্যর্থ হয়েছি। একই সঙ্গে আমরা দু’টি জীবন হারালাম। আর এর জন্য দায়ী ডা. আকসেদুর রহমান।’

এসব বিষয়ে জানতে ডা. আকসেদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তার  দু’টি মোবাইল বন্ধ পাওয়া যায়।

কালিগঞ্জ থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, কোনও লিখিত অভিযোগ আমরা পাইনি। পেলে ব্যবস্থা নিতে পারি।

/এসএসএ/
সম্পর্কিত
ট্রলারে কপোতাক্ষ পার হলো গাজীর নজরুলের স্ত্রী মরিয়মের লাশ, গভীর রাতে দাফন
সাতক্ষীরায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
একই হাসপাতালে আবারও আগুন, রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক
সর্বশেষ খবর
আজ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
আজ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
ওসিকে বিদায় জানাতে লাউ-মুরগি-ডিম নিয়ে হাজির এলাকাবাসী
ওসিকে বিদায় জানাতে লাউ-মুরগি-ডিম নিয়ে হাজির এলাকাবাসী
খুলনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে ঘরে আগুন, ঘুমন্ত শিশু দগ্ধ
খুলনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে ঘরে আগুন, ঘুমন্ত শিশু দগ্ধ
রিকশা ছেড়ে হ্যাকিং, ২০ ক্যামেরায় ঘেরা ওহিদুলের ‘গোপন আস্তানা’
রিকশা ছেড়ে হ্যাকিং, ২০ ক্যামেরায় ঘেরা ওহিদুলের ‘গোপন আস্তানা’
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত