নড়াইলে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যকে মারধর

নড়াইল প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৯, ১০:৩৯ আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১০:৩৯

নড়াইল নড়াইলের লোহাগড়ায় এইচএসসি পরীক্ষা কেন্দ্রে কর্তব্যরত পুলিশের এসআইকে মারধর করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। সোমবার (১ এপ্রিল) লোহাগড়া সরকারি কলেজে এ ঘটনা ঘটে।

আটক গোলাম রসুল শেখ জনির (২৫) বাড়ি লোহাগড়া পৌর এলাকার পারছাতড়া গ্রামে। তিনি বিশেষ বাহিনীর রেডিও অপারেটর পদে কর্মরত। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস এ তথ্য জানান।

পুলিশ জানায়, আটক জনির ছোট বোন সোমবার লোহাগড়া সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষা শেষ হওয়ার আগেই জনি কেন্দ্রে ঢুকতে চায়। এসময় দায়িত্বরত লোহাগড়া থানার পিএসআই শাফায়েত তাকে বাধা দিলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জনি ও তার বন্ধু রমজান তাকে মারধর করে। এ ঘটনার পর পুলিশ জনিকে আটক করে লোহাগড়া থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে আটক জনি জানান, পরীক্ষা শেষে কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে গেলে পিএসআই সাফায়েত তাকে বাধা দিলে কথা কাটাকাটি হয় । এক পর্যায়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

লোহাগড়া থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান,পরীক্ষা কেন্দ্রে কর্তব্যরত পুলিশ কর্মকর্তার কাজে বাধা দেওয়ায় জনি নামে একজনকে আটক করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপিকে দেশের মানুষ বারবার পুরস্কৃত করেছে: নজরুল ইসলাম খান
বিএনপিকে দেশের মানুষ বারবার পুরস্কৃত করেছে: নজরুল ইসলাম খান
ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্টের সামনে ককটেল সদৃশ বস্তু
ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্টের সামনে ককটেল সদৃশ বস্তু
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর-লুটপাটে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে: ডিএনসিসি প্রশাসক
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর-লুটপাটে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে: ডিএনসিসি প্রশাসক
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
এপিবিএনের দায়িত্বের লিখিত বিবরণ চেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ
এপিবিএনের দায়িত্বের লিখিত বিবরণ চেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ