চালকের হাত-পা বেঁধে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা, আটক ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৯, ১১:১২ আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১১:১৭

চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গায় চালকের হাত-পা বেঁধে ইজিবাইক নিয়ে পালানোর সময় আজগর আলী (৫৮) ও শিপন আলী (২৮) নামে দুই ছিনতাইকারীকে হাতে নাতে আটক করেছে পুলিশ। সোমবার (১ এপ্রিল) রাতে চুয়াডাঙ্গা শহরের রেলবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক আজগর আলী দামুড়হুদা উপজেলার কলাবাড়ি গ্রামের মৃত মুনসুর মন্ডলের ছেলে ও শিপন আলী ঝিনাইদহ জেলার সদরের নৈহাটি গ্রামের খলিলুর রহমানের ছেলে।

ইজিবাইক চালক মামুন জানান, রাতে চুয়াডাঙ্গা শহরের বড় বাজার থেকে তিনজন যাত্রী তার ইজিবাইক ভাড়া নেন। তারা দামুড়হুদা উপজেলার জোড়াঘাটা গ্রামে যাওয়ার উদ্দেমে রওনা হন। রাত ৯টার দিকে তাদেরকে নিয়ে সদর উপজেলার টেইপুর ঝোড়াঘাটা গ্রামের মধ্যবর্তী স্থানে পৌঁছালে হঠাৎ গাড়িতে থাকা যাত্রীবেশি ছিনতাইকারীরা হামলা চালায়। তারা চালককে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এরপর গাড়িটি নিয়ে পালিয়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আল খাঁন জানান, টেইপুর থেকে ইজিবাইক ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ অভিযান শুরু করে। এক পর্যায়ে শহরের রেলবাজার এলাকা থেকে ছিনতাই হওয়া ইজিবাইকসহ স্থানীয় জনগণ আজগর ও শিপন নামে দুই ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দেন। খবর পেয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, আটকদের মধ্যে আজগর একটি ছিনতাইয়ের উদ্দেশে হত্যা মামলায় ২২ বছরের সাজাপ্রাপ্ত আসামি।

/এসএসএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেসির বিদায়ী ম্যাচ আয়োজনে জোর চেষ্টা চালান স্ক্যালোনি
মেসির বিদায়ী ম্যাচ আয়োজনে জোর চেষ্টা চালান স্ক্যালোনি
দেশে নারী-পুরুষের বৈষম্য বেড়েছে কেন?
দেশে নারী-পুরুষের বৈষম্য বেড়েছে কেন?
ফিলিস্তিন ও ইরান ইস্যুতে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান অস্ট্রেলিয়ার
ফিলিস্তিন ও ইরান ইস্যুতে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান অস্ট্রেলিয়ার
নারীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান
নারীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না