মুক্তিপণের দাবিতে অপহৃত এক কৃষককে পঞ্চগড় থেকে উদ্ধার

নড়াইল প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৯, ১৪:৩৮ আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১৪:৩৮

নড়াইল

১০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে নড়াইল সদর উপজেলার ধোন্দা গ্রাম থেকে অপহৃত কৃষক আকমল শেখকে (৫০) পঞ্চগড় থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ এপ্রিল) বিকেল ৪টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম।

অপহৃত আকমল  নড়াইল সদরের ধোন্দা গ্রামের দলিল উদ্দিন শেখের ছেলে।

পুলিশ জানায়, প্রায় পাঁচ বছর আগে আনিস নামে এক ব্যক্তি তার দুলাভাইয়ের সন্ধানে নড়াইলের ধোন্দা গ্রামে আসেন। সেই সময় ধোন্দা গ্রামের আকমলের সঙ্গে আনিসের পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে আনিস অনেকবার আকমলদের বাড়িতে বেড়াতে আসলেও তারা আনিসদের বাড়িতে বেড়াতে যায়নি। বারবার অনুরোধ করায় গত ২৯ মার্চ আকমল নড়াইল থেকে আনিসদের বাড়ি রংপুরের উদ্দেশ্যে রওনা হন। আনিসদের এলাকায় পৌঁছানোর পর বুঝতে পারেন তিনি ফাঁদে পড়েছেন। এক পর্যায়ে মোবাইল ফোনের মাধ্যমে অপহরণকারীরা আকমলের পরিবারের কাছে ১০ লাখ টাকা দাবি করে। বিষয়টি আকমলের স্ত্রী পলি বেগম পুলিশকে জানালে আকমল শেখকে উদ্ধারে তৎপর হয় পুলিশ।  

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম জানান, প্রযুক্তির মাধ্যমে অপহরণকারীদের অবস্থান সনাক্ত করে পুলিশ। তবে পুলিশের তৎপরতা টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে গেলেও গত ৩১ মার্চ অপহৃত আকমলকে পঞ্চগড় জেলার বোদা থানার বৈরতি গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। পরে তাকে নড়াইলে আনা হয়।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রেম-অ্যাকশন-রহস্যে শাকিবের ‘মহব্বত’, পোস্টার প্রকাশ করে মুক্তির দিন ঘোষণা
প্রেম-অ্যাকশন-রহস্যে শাকিবের ‘মহব্বত’, পোস্টার প্রকাশ করে মুক্তির দিন ঘোষণা
বাংলাদেশকে ৯ গোলে হারের লজ্জা দিলো ইন্দোনেশিয়া 
বাংলাদেশকে ৯ গোলে হারের লজ্জা দিলো ইন্দোনেশিয়া 
পাচার হওয়া সম্পদ দ্রুত ফেরাতে ব্যবস্থা নেওয়ার সুপারিশ 
পাচার হওয়া সম্পদ দ্রুত ফেরাতে ব্যবস্থা নেওয়ার সুপারিশ 
তাইওয়ানে চীনের আক্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রের পূর্বাভাসে কী বলা হয়েছে
তাইওয়ানে চীনের আক্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রের পূর্বাভাসে কী বলা হয়েছে
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির