জিয়াউর রহমানের জন্মভূমিতে বিএনপির ঘাঁটিতে ফাটল ধরেছে: বুলু

বগুড়া প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৯, ২০:৩৯ আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ২০:৪৭

বগুড়ায় বিএনপি নেতারা বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, ‘শহীদ জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া বিএনপির ঘাঁটি ছিল। সত্যিকার অর্থে আজ সে ঘাঁটিতে ফাটল ধরেছে। আস্তে আস্তে আওয়ামী লীগ এখানে জায়গা করে নিচ্ছে। বগুড়ায় বিএনপিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে ও সেই ঐতিহ্য ধরে রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে বগুড়া শহরের টিএমএসএস মহিলা মার্কেট অডিটোরিয়ামে জেলা বিএনপি আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুলু আরও বলেন, ‘দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হলেও সেসব দুদক ও সরকার দেখে না। অথচ মাত্র দুই কোটি টাকা আত্মসাতের মিথ্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জেলে আটক রাখা হয়েছে।’ তিনি ‘গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে’ দ্রুততম সময়ে রাজপথে আন্দোলনে নামার জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘মিথ্যা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছে। তারেক রহমানকে দেশে আসতে দেওয়া হচ্ছে না। খালেদা জিয়াকে মুক্ত ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে নেতাকর্মীদের আন্দোলন করতে হবে। আর এ আন্দোলন বগুড়া থেকেই শুরু হবে।’ দুলু বর্তমান সরকারের নির্যাতনের শিকার শত শত মামলা মাথায় নিয়ে ফেরারি ত্যাগী নেতাকর্মীদের আগামীতে মূল্যায়নের দাবি জানান।

বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, কেন্দ্রীয় সদস্য ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, পৌর মেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ, আলী আজগর তালুকদার হেনা, এমআর ইসলাম স্বাধীন, তাহাউদ্দিন নাহিন, সহিদ-উন-নবী সালাম, জেলা মহিলা দলের সভানেত্রী লাভলী রহমান, মাহফুজা লাকী, খাদেমুল ইসলাম, মাসুদ রানা, শাহ মেহেদী হাসান হিমু প্রমুখ।

 

/এফএস/
সম্পর্কিত
ক্যাম্পাসে অরাজনৈতিক সংগঠনগুলোতে ‘গুপ্ত রাজনীতি’র অভিযোগ রাকিবের
বিএনপি ও জামায়াতের দ্বন্দ্বে কার লাভ কার ক্ষতি? 
‘ব্যবস্থা নিলে বুঝবো ছাত্রদল-বিএনপিতে বটদের প্রভাবই বেশি’ বলা নেতাও বহিষ্কার
সর্বশেষ খবর
বিছানার নিচের সেই দানবটা কোথায় গেল?
বিছানার নিচের সেই দানবটা কোথায় গেল?
চেয়ারম্যানের নেতৃত্বে কৃষকের ঘরে আগুন-লুটপাটের অভিযোগ
চেয়ারম্যানের নেতৃত্বে কৃষকের ঘরে আগুন-লুটপাটের অভিযোগ
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
সেতুর লোহার পাইপ চুরির সময় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ আটক ৯
সেতুর লোহার পাইপ চুরির সময় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ আটক ৯
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ