গাইবান্ধায় ২ ভুয়া সেনা সদস্য আটক

গাইবান্ধা প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৯, ১১:৫৮ আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ১১:৫৯

আটক গাইবান্ধায় দুই ভুয়া সেনা সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন- শাকিল খন্দকার (৩৫) ও হেমায়েত হোসেন (৪১)। মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যার দিকে গাইবান্ধা সদর উপজেলার তুলশিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক শাকিল খন্দকারের বাড়ি কুষ্টিয়া জেলার খোকশা উপজেলার জার্নিপুর গ্রামে। আর হেমায়েত হোসেন মাদারীপুরের কালকিনি উপজেলার তালাই সরদার চর গ্রামের বাসিন্দা।
গাইবান্ধার ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, আটক শাকিল ও হেমায়েত নিজেদের সেনা সদস্য পরিচয় দেন। সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে তুলশিঘাটের কয়েকজন যুবকের সঙ্গে মোটা অংকের টাকা চুক্তি করেন আটকরা। চুক্তি অনুযায়ী তারা টাকা নিতে আসেন তুলশিঘাটে। ভুক্তভোগীদের দেওয়া তথ্যের ভিত্তিতে আগে থেকে সেই এলাকায় অবস্থান করে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, আটকদের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তাদের সম্পর্কে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে। এছাড়া তাদের সঙ্গে জড়িত এবং হোতাদেরও খোঁজা হচ্ছে। ভুয়া পরিচয়ে প্রতারণা অভিযোগে আটকদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। মামলার পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাচ্চা কিছুতেই শাক খেতে চায় না? বানিয়ে দিন পালং শাকের প্যানকেক
বাচ্চা কিছুতেই শাক খেতে চায় না? বানিয়ে দিন পালং শাকের প্যানকেক
সবচেয়ে শক্তিশালী এআই মডেল কি জেমিনাই ৪ আর্গন?
সবচেয়ে শক্তিশালী এআই মডেল কি জেমিনাই ৪ আর্গন?
আজ যেমন থাকবে আবহাওয়া
আজ যেমন থাকবে আবহাওয়া
আইসিসি বিশ্বকাপ ২০২৭: পূর্ণাঙ্গ সূচি
আইসিসি বিশ্বকাপ ২০২৭: পূর্ণাঙ্গ সূচি
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির