আহরণ নিষিদ্ধ ১৫ লাখ বাগদা রেণু জব্দ

পটুয়াখালী প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৯, ১২:০২আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ১২:১০

পটুয়াখালী পটুয়াখালীর কলাপারা উপজেলার আলীপুর মৎস্য বন্দরে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহরণ নিষিদ্ধ ১৫ লাখ বাগদা রেণু জব্দ করেছে কোস্টগার্ড। এই রেণুর বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। বুধবার রাত ৯টার দিকে জব্দকৃত রেণু পোনা নিজামপুর স্টেশন সংলগ্ন সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেননি কোস্টগার্ড সদস্যরা।

কোস্টগার্ড নিজামপুর স্টেশনের সিনিয়র চিফ পেটি অফিসার মো. এনামুল হক জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সন্ধ্যায় আলীপুর মৎস্য বন্দরে অভিযান চালায় কোস্টগার্ড সদস্যরা। অভিযানে মৎস্য ব্যবসায়ী আবুল কোম্পানির ভাই মো. শহীদের ঘর (ব্যবসায়ীক প্রতিষ্ঠান) থেকে ১৫ লাখ রেণু পোনা জব্দ করা হয়। বিপুল পরিমাণ ওই পোনা ৮টি বড় ড্রাম, ১৬টি ছোট ড্রাম এবং তিন শতাধিক মাটির হাড়ি ভর্তি আহরণ নিষিদ্ধ বাগদা রেণু পোনা উদ্ধার করা হয়। পরে জব্দকৃত রেণু পোনা সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়। রেণু পোনা সংরক্ষণ করে পাচারের জন্য প্রস্তুতি নিচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যরাতে এলাকা পরিদর্শনে ইশরাক
মধ্যরাতে এলাকা পরিদর্শনে ইশরাক
শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ-হত্যা, বিচার না পেয়ে এবার ব্যানার টানালেন ভ্যানচালক বাবা
শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ-হত্যা, বিচার না পেয়ে এবার ব্যানার টানালেন ভ্যানচালক বাবা
হুইলচেয়ারে থাকা বাকপ্রতিবন্ধী ভিক্ষুককে পিটিয়ে টাকাপয়সা ছিনতাই, পরে মৃত্যু
হুইলচেয়ারে থাকা বাকপ্রতিবন্ধী ভিক্ষুককে পিটিয়ে টাকাপয়সা ছিনতাই, পরে মৃত্যু
‘লুটপাট-চাঁদাবাজি ও দুর্নীতির সিন্ডিকেট জাতির ঘাড়ে চেপে বসেছে’
‘লুটপাট-চাঁদাবাজি ও দুর্নীতির সিন্ডিকেট জাতির ঘাড়ে চেপে বসেছে’
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে