কিশোরগঞ্জে কৃষি ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে কর্মচারী গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৯, ১৭:১৭আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ১৭:১৭

গ্রেফতারের প্রতীকী ছবি কিশোরগঞ্জের মিঠামইনে কৃষি ব্যাংকের ৫৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ওই শাখার কর্মচারী ডাটা এন্ট্রি অপারেটর শিপন মিয়াকে (২৮) গ্রেফতার পুলিশ। বুধবার (৩ এপ্রিল) রাতে শিপনের বিরুদ্ধে মিঠামইন থানায় মামলা করেন কৃষি ব্যাংকের কিশোরগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. শফিকুর রহমান। মামলার পর রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। শিপনের বাড়ি উপজেলার কাটখাল ইউনিয়ন চরে।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ শিপনকে কিশোরগঞ্জ আদালতে পাঠালে আদালতের বিচারক মোহাম্মদ আবদুন নূর তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। এ ঘটনায় আজ দুপুরে অভিযুক্ত শিপন মিয়াকে সাময়িকভাবে বরাখাস্ত করা হয়েছে।
কৃষি ব্যাংকের মিঠামইন শাখার ব্যবস্থাপক মোতাহার হোসেন জানান, ‘শিপন প্রবাসীদের পাঠানো পেমেন্ট বা প্রদান স্লিপ নকল করে ভুয়া পিন নম্বর বসিয়ে নিজস্ব লোকদের গ্রাহক সাজিয়ে এ টাকা আত্মসাত করেন।
ব্যাংক, পুলিশ ও আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে শিপন প্রতারণা করে কৌশলে ব্যাংকের টাকা হাতিয়ে নিচ্ছিল। গত ২৮ মার্চ বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। পরে মঙ্গলবার মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপকের নেতৃত্বে একটি তদন্ত দল মিঠামইনে গিয়ে তদন্ত করে টাকা আত্মসাতের সত্যতা পান। তাছাড়া তদন্ত দলের কাছে অভিযুক্ত শিপন আত্মসাতে জড়িত থাকার কথা স্বীকার করেন।
কৃষি ব্যাংকের কিশোরগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. শফিকুর রহমান বলেন, ‘শিপন মিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে, তাকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে বিষয়টির তদন্ত চলছে। তাছাড়া দুর্নীতির এ মামলাটি তদন্ত করবে দুদক।’
মিঠামইনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির রব্বানি বলেন, ‘রাতে মামলার পর আাসামি শিপনকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে যেসব ভুলে হতে পারে জেল-জরিমানা!
বিদেশ ভ্রমণে যেসব ভুলে হতে পারে জেল-জরিমানা!
ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ
ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ
গুগল ড্রাইভের স্টোরেজ শেষ? জেনে নিন বিনামূল্যে জায়গা খালি করার ৫ উপায়
গুগল ড্রাইভের স্টোরেজ শেষ? জেনে নিন বিনামূল্যে জায়গা খালি করার ৫ উপায়
এক উপজেলায় আওয়ামী লীগ থেকে ৫১ নেতার পদত্যাগ
এক উপজেলায় আওয়ামী লীগ থেকে ৫১ নেতার পদত্যাগ
সর্বাধিক পঠিত
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
নারী চিকিৎসক হত্যা: জুতার ছাপের বিষয়ে যা বললেন গ্রেফতার সোহেল
নারী চিকিৎসক হত্যা: জুতার ছাপের বিষয়ে যা বললেন গ্রেফতার সোহেল