এইচএসসির প্রশ্নফাঁস চক্রের ৪ সদস্য আটক

খাগড়াছড়ি প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৯, ২৩:২২আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ২৩:২৩

প্রশ্নপত্র ফাঁস খাগড়াছড়ির মানিকছড়িতে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ এপ্রিল) দুপুরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো– জেনিশন চাকমা, ইকবাল হোসেন, আরিফুল ইসলাম ও অনীক রায়। জেনিশন চাকমার ভাই টিকলু চাকমা গিরি মৈত্রী কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী ছিল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার পরীক্ষা চলার সময় প্রশ্নপত্র ফাঁসের সময় মানিকছড়ি গিরি মৈত্রী কলেজ কেন্দ্রের বাইরের এলাকা থেকে ওই চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে প্রশ্নপত্র পাওয়া যায়। কেন্দ্রে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা থাকলেও কেন্দ্র সচিব ও মানিকছড়ি গিরি মৈত্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মংসানিউ মারমাকে হাত করে পরীক্ষার্থীরা মোবাইল ফোন বহন করে প্রশ্নফাঁস করেছে।

এই বিষয়ে জানতে কেন্দ্র সচিব ও মানিকছড়ি গিরি মৈত্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মংসানিউ মারমাকে মোবাইল ফোনে কল করা হলে বন্ধ পাওয়া যায়।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ জানান, প্রশ্নপত্র ফাঁসের দায়ে আটককৃত চারজনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। পলাতক টিকলু চাকমাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু
ইন্টারনেট গতিতে তলানির দিকে বাংলাদেশ: বিশ্বব্যাংক
ইন্টারনেট গতিতে তলানির দিকে বাংলাদেশ: বিশ্বব্যাংক
দুই তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ: ৬ যুবকের আমৃত্যু কারাদণ্ড 
দুই তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ: ৬ যুবকের আমৃত্যু কারাদণ্ড 
বৃদ্ধাকে বিয়ে করে টাকা হাতিয়ে হত্যা, জামায়াত নেতা কারাগারে
বৃদ্ধাকে বিয়ে করে টাকা হাতিয়ে হত্যা, জামায়াত নেতা কারাগারে
সর্বাধিক পঠিত
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি