গরম পানি ঢেলে অন্তঃসত্ত্বা স্ত্রীর শরীর ঝলসে দিলো স্বামী

মানিকগঞ্জ প্রতিনিধি
০৯ এপ্রিল ২০১৯, ১০:১৫আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ১০:১৬

মানিকগঞ্জ মানিকগঞ্জ শহরের বেউথা এলাকায় স্বামীর দেওয়া গরম পানিতে ঝলসে গেছে অন্তঃসত্ত্বা স্ত্রীর শরীর। গুরুতর আহত লতা আক্তারকে (১৯) মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সোমবার (৮ এপ্রিল) লতার বাবা বিশা খাঁ বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। লতার বাবার বাড়ী পৌরসভার হিজুলী গ্রামে।

এ ব্যাপারে ওই গৃহবধূর বাবা বিশা খাঁ সদর থানায় দেওয়া অভিযোগে জানা গেছে, এক বছর আগে সদর উপজেলা বেউথা গ্রামে আব্দুল বাতেনের ছেলে সুজন মিয়ার (২৩) সঙ্গে  লতা আক্তারের বিয়ে হয়। পেশায় রাজমিস্ত্রি সুজন বিয়ের পর থেকে তার মেয়েকে বিভিন্ন অজুহাতে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। বর্তমানে লতা সাড়ে চার মাসের অন্তঃসত্ত্বা।

গত রবিবার (৭ এপ্রিল) দুপুরে সুজন মিয়া গোসলের জন্য তার স্ত্রীকে গরম পানি করতে বলে। গরম পানি হলে সুজন লতাকে গামছা আনতে বলে। গামছায়  ময়লা থাকায় স্ত্রীকে মারধর করে সুজন। একপর্যায়ে গোসলের গরম পানি লতার শরীরে ঢেলে দেয়। এতে তার পিঠ ও দুই হাত ঝলসে যায়।  খবর পেয়ে লতার বাবা সন্ধ্যায় তার মেয়েকে সুজনদের বাড়ি থেকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেছে। অভিযুক্ত সুজনের বিরুদ্ধে গৃহবধূর বাবা বিশা খাঁ মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

হাসপাতালে যন্ত্রণায় কাতর লতা আক্তার জানান, প্রায় সময় কোনও না কোনও কিছু অজুহাতে স্বামী তাকে মারধর করে।

লতা দাবি করেন,  হত্যার উদ্দেশে স্বামী তার শরীরে গরম পানি ঢেলে দেয়।

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) লুৎফর রহমান জানান,  ওই গৃহবধূর ৩০ ভাগ শরীর ঝলসে গেছে। বর্তমানে শঙ্কামুক্ত থাকলেও এ ধরনের রোগীকে ৭২ ঘণ্টা অভজারভেশনে রাখা হয়।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ( ওসি ) রকিবুজ্জমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শরীরে গরম পানি ঢেলে দেওয়ার অভিযোগে লতা আক্তারের বাবা একটি অভিযোগ দিয়েছেন।  অভিযোগ পাওয়ার পরপরই হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আসামি সুজন মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী