মঙ্গল শোভাযাত্রা প্রতিহতের ঘোষণা থেকে সরে এলো কওমি মাদ্রাসার ছাত্ররা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৩ এপ্রিল ২০১৯, ২১:৩৩ আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ২১:৩৭

কওমি ছাত্রদের সভা কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা প্রতিহত করবে না বলে জানিয়েছে। শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর তারা এ সিদ্ধান্ত নেন। এর আগে সন্ধ্যায় সমাবেশ করে তারা মঙ্গল শোভাযাত্রা প্রতিহতের ঘোষণা দেন।

এ বিষয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাসুদুর রহমান বলেন, ‘আমি এ বিষয়ে কোনও মন্তব্য করবো না। আমাদের মুরব্বি জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার সহকারী শিক্ষাসচিব মাওলানা আব্দুর রহিম কাসেমী হুজুরের সঙ্গে কথা বলুন।’

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, ‘আমরা কওমি ছাত্র ঐক্যপরিষদের জেলা শাখার নেতাদের সঙ্গে কথা বলেছি। জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার সহকারী শিক্ষা সচিব মাওলানা আব্দুর রহিম কাসেমী হুজুরের সঙ্গেও আমার কথা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ- দৌলা খানও তাদের সঙ্গে আলোচনা করেছেন। আমারা তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি, যে এটা রাষ্ট্রীয় পোগ্রাম। তারা সর্বশেষ আমাদের সঙ্গে একমত হয়েছেন। আগামীকাল রবিবার কোনও ধরনের বিশৃঙ্খলা হবে না বলে তারা আমাদেরকে আশ্বস্থ করেছেন।’

এর আগে শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় শহরের জামিয়া ইউনুছিয়া ইসলামীয়া মাদ্রাসা থেকে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাকে ইসলামের দৃষ্টিতে হারাম বলে আখ্যায়িত করে বিক্ষোভ মিছিল বের করে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা। পরে প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে মঙ্গল শোভাযাত্রাকে হিন্দু এবং খ্রিস্টান সংস্কৃতির অংশ বলে আখ্যায়িত করে আগামীকাল ফজরের নামাজের পর মাঠে থেকে মঙ্গল শোভাযাত্রা প্রতিহত করার ঘোষণা দেন তারা।

আরও পড়ুন: মঙ্গল শোভাযাত্রা প্রতিহতের ঘোষণা কওমি শিক্ষার্থীদের

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৪৯ বছর পরও নিষ্পত্তি হয়নি মহালক্ষ্মী ব্যাংকের সম্পদ, যা জানালো বাংলাদেশ ব্যাংক
৪৯ বছর পরও নিষ্পত্তি হয়নি মহালক্ষ্মী ব্যাংকের সম্পদ, যা জানালো বাংলাদেশ ব্যাংক
টিভিতে আজকের খেলা (২৪ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৪ নভেম্বর, ২০২৬)
পিরোজপুরে সেতুর ওপর দুই মোটরসাইকেলে ট্রলির ধাক্কা, নিহত ৩
পিরোজপুরে সেতুর ওপর দুই মোটরসাইকেলে ট্রলির ধাক্কা, নিহত ৩
মারধর করে সাংবাদিককে পুলিশে দিলো এনসিপি, পরে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার
মারধর করে সাংবাদিককে পুলিশে দিলো এনসিপি, পরে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার
এখনই কি স্বর্ণ কেনার উপযুক্ত সময়
এখনই কি স্বর্ণ কেনার উপযুক্ত সময়
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম