চার দফা দাবিতে রুয়েটে শিক্ষকদের কর্মবিরতি

রাবি প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৯, ১৫:২৬ আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ১৫:৩৩

 

রুয়েট শিক্ষক সমিতির আহ্বানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) প্রভাষকদের প্রারম্ভিক বেতন বৃদ্ধিসহ চার দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫০মিনিট থেকে বেলা ১টা ২০ মিনিট পর্যন্ত তারা এ কর্মবিরতি পালন করেন।

তাদের অন্য দাবিগুলো হলো- শিক্ষকদের উচ্চতর ডিগ্রীর জন্য সিন্ডিকেট অনুমোদিত বেতন বৃদ্ধি বা বিশেষ বেতন প্রদান, বকেয়া বেতন প্রদান, বেতন বৈষম্য দূরীকরণ।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শামীমুর রহমান বলেন,‘বুয়েট, কুয়েট, হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা চাকরিতে যোগদানের পর থেকে চারটি ইনক্রিমেন্ট পায়। অথচ রুয়েটের প্রভাষক পদের ৫০-৬০জন শিক্ষক তা থেকে বঞ্চিত। বিষয়টি বারবার উপাচার্য স্যারকে অবহিত করার পরও তিনি বিষয়টি সমাধানে কোনও পদক্ষেপ গ্রহণ করেননি। ফলে শিক্ষকরা তাদের দাবি আদায়ে কর্মবিরতি পালন করছে। আগামীকালও একই দাবিতে  আড়াই ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে।’

তবে শিক্ষক সমিতির কর্মসূচিকে সাধারণ শিক্ষকরা প্রত্যাখান করেছেন দাবি করে  উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম শেখ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে রুটিন অনুযায়ী ক্লাস হয়েছে। তবে দুই একটি বিভাগে ক্লাস হচ্ছে না বলে খবর পাওয়া গেছে।’

সরেজমিনে দেখা যায়,বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের বাহিরে ঘোরাফেরা করছেন। শিক্ষকরা চেম্বারে অবস্থান করছেন। তবে মেকাট্রনিক্স বিভাগে একটি ক্লাস হয়েছে বলে জানিয়েছে বিভাগের শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, ২০১৭ সালে ৪ঠা জানুয়ারি  বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রজ্ঞাপনের মাধ্যমে সদ্য যোগদান করা শিক্ষকদের সকল প্রকার ইনক্রিমেন্ট বন্ধ করা দেওয়া হয়। প্রজ্ঞাপনের পরও বুয়েট, কুয়েটসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এ সুবিধা পাচ্ছে। শিক্ষকদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০১৮ সালের ডিসেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ের ৮৪তম সিন্ডিকেট সভায় শিক্ষকদের প্রারম্ভিক ও বার্ষিক ভাতার সিদ্ধান্ত হয়। তবে তা এখনো কার্যকর না হওয়ায় শিক্ষকরা কর্মবিরতি পালন করছে।

 

 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিকটকে পরিচয়, বিয়ের আশ্বাসে কিশোরীকে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক গ্রেফতার
টিকটকে পরিচয়, বিয়ের আশ্বাসে কিশোরীকে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক গ্রেফতার
গর্ডনের জোড়া গোলে সাবাহকে উড়িয়ে দিলো বার্সেলোনা
গর্ডনের জোড়া গোলে সাবাহকে উড়িয়ে দিলো বার্সেলোনা
স্পেনে অভিবাসীর ঢল, এক দিনেই এলেন প্রায় ২ হাজার
স্পেনে অভিবাসীর ঢল, এক দিনেই এলেন প্রায় ২ হাজার
১০ ডিসেম্বরের পর বাতিল হবে প্রাথমিক হজ নিবন্ধন
১০ ডিসেম্বরের পর বাতিল হবে প্রাথমিক হজ নিবন্ধন
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র