চট্টগ্রামে জাল নোটসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ এপ্রিল ২০১৯, ১৯:৫৩আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১৯:৫৭

আটক তিনজন এক লাখ ৩৫ হাজার টাকা সমমূল্যের জাল নোটসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে কোতোয়ালি থানার নতুন স্টেশনের বাইরের গেটে দুলালের পান সিগারেটের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, তাদের কাছ থেকে এক হাজার টাকার ১৩৫টি জাল নোট উদ্ধার করা হয়েছে।

আটক তিনজন হলো- স্বপ্না বেগম ওরফে তানিয়া (৩০), মো. শামীম (২১) ও ফেরদৌস বেগম (৫২)। 

পরিদর্শক কামরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জাল টাকা বেচা-কেনার উদ্দেশ্য কয়েকজন দুলালের পান দোকানের সামনে অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই জায়গায় অভিযান চালিয়ে স্বপ্না বেগম ওরফে তানিয়া ও মো. শামীমকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে এক হাজার টাকা সমমূল্যের ১৩৫টি নোট উদ্ধার করা হয়।’

পরিদর্শক কামরুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ফেরদৌসী বেগম নামে এক নারীর কাছ থেকে তারা এই নোটগুলো সংগ্রহ করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (১৭এপ্রিল) ভোর ৫টায় ফেরদৌসী বেগমকে (৫২) আটক করা হয়। তাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন জাহাজে হামলা চালালে আরও ট্যাংকার ডুববে, ইরানকে রুবিওর হুঁশিয়ারি
মার্কিন জাহাজে হামলা চালালে আরও ট্যাংকার ডুববে, ইরানকে রুবিওর হুঁশিয়ারি
হংকংকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
হংকংকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
মার্কিন হামলায় ইরানের ৫ ট্যাংকার ধ্বংস, জর্ডানে তেহরানের ক্ষেপণাস্ত্র জবাব
মার্কিন হামলায় ইরানের ৫ ট্যাংকার ধ্বংস, জর্ডানে তেহরানের ক্ষেপণাস্ত্র জবাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি