বিনাভোটে মসিকের প্রথম মেয়র আ.লীগের টিটু

ময়মনসিংহ প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৯, ২০:৫৫আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ২১:০৫

ইকরামুল হক টিটু আর কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও সাবেক পৌর মেয়র ইকরামুল হক টিটু। নির্বাচনে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টি মনোনীত জাহাঙ্গীর আহমেদ প্রার্থিতা প্রত্যাহার করায় বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় লিখিত আকারে মসিক নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামান আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইকরামুল হক টিটুর নির্বাচিত হয়ার বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা জানান, ‘ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে পাঁচ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে তিন জনের প্রার্থিতা বাতিল হয়। বৈধ প্রার্থী ছিলেন দুই জন। এর মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমার শেষ দিন বুধবার জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আহমেদ প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন। তার আবেদন গ্রহণ করা হয়েছে। ইকরামুল হক টিটুকে মেয়র হিসেবে ঘোষণা দেওয়া হলেও আগামী ৫ মে নির্বাচন সম্পন্ন হওয়ার পর তাকে সরকারিভাবে গেজেট প্রকাশের মাধ্যমে মেয়র ঘোষণা করা হবে।’ বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত ইকরামুল হক টিটু

নবনির্বাচিত মেয়র ইকরামুল হক টিটু ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি ২০১১ থেকে ২০১৮ সালের অক্টোবর পর্যন্ত পৌর মেয়রের দায়িত্ব পালন করেছেন। পরে নবগঠিত সিটি করপোরেশনের প্রশাসক নিযুক্ত হন।

মেয়র ইকরামুল হক টিটু বাংলা ট্রিবিউনকে জানান, ‘প্রথমবারের মতো সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ময়মনসিংহ সিটি করপোরেশনের সব নাগরিককে শুভেচ্ছা জানাই। দলমত নির্বিশেষে সবার মতামতের গুরুত্ব দিয়ে ময়মনসিংহকে বিশ্বমানের আধুনিক একটি নগরী হিসেবে গড়ে তুলতে চাই।’

উল্লেখ্য, আগামী ৫ মে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এখন শুধু কাউন্সিলর পদে নির্বাচিত অনুষ্ঠিত হবে। ৩৩টি ওয়ার্ডে কাউন্সিলর ও ১১টি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর প্রার্থীরা ভোটযুদ্ধে অংশ নেবেন। মোট ১২৭টি কেন্দ্রের প্রতিটিতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে।

 

/এফএস/
সম্পর্কিত
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে
আওয়ামী লীগের রাজনীতি জুলাই শহীদদের রক্তে নিষিদ্ধ হয়ে গেছে: আবু হানিফ
চা খেয়ে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগের নেতাকে পিটিয়ে হত্যা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ আগস্ট, ২০২৬)
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী