রাবি শিক্ষক সমিতি নির্বাচন: আওয়ামীপন্থীদের সংখ্যাগরিষ্ঠতা

রাবি প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৯, ১০:৩৮আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ১০:৩৯

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। নির্বাচনে আওয়ামীপন্থী মুক্তিযুদ্ধের চেতনা ও মূলবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ সমর্থিত হলুদ প্যালেন থেকে সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের মধ্যে ১০টি পদে জয় পেয়েছেন শিক্ষকরা। অন্যদিকে বিএনপি-জামায়াতপন্থী বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ সমর্থিত সাদা প্যালেন থেকে সভাপতিসহ ৫টি পদে জয় পেয়েছেন।

দিনব্যাপী ভোট গ্রহণ শেষে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় নির্বাচন কমিশনার এবি এম হামিদুল হক এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জুবেরী ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়ে। এবার নির্বাচনে মোট ১১৩০ ভোটারের মধ্যে এক হাজার শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সাদা প্যানেল থেকে প্রাণিবিদ্যা বিভাগের সাইফুল ইসলাম ফারুকী ৫০৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী হলুদ প্যানেল থেকে বাংলা বিভাগের অধ্যাপক খন্দকার ফরহাদ হোসেন পেয়েছেন ৪৩৯ ভোট। সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন  হলুদ প্যানেলের আশরাফুল ইসলাম খান। তিনি পেয়েছেন ৪৯০ ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলে আমিনুল হক পেয়েছে ৪৬৪ ভোট।

২০১৯-২০ সালে কার্যনির্বাহী কমিটিতে আওয়ামীপন্থী হলুদ প্যানেল থেকে নির্বাচিত অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. সাইয়েদুজ্জামান (মিলন), কোষাধ্যক্ষ রেজিনা লাজ, যুগ্ম-সম্পাদক মোজাম্মেল হোসেন বকুল, সদস্য আবুল কালাম আজাদ, শেখ শামসুল আরেফিন, এ এম শহীদুল আলম লিটন, মো. রফিকুল ইসলাম, মো.আজিজুর রহমান, একে এম মাহমুদুল হক টুটুল।  অন্যদিকে সাদা প্যানেল থেকে নির্বাচিতরা হলেন, সদস্য রেজাউল করিম-২, আলতাফ হোসেন, শাহাদাৎ হোসেন, ইয়ামিন হোসেন।

জানতে চাইলে নির্বাচন কমিশনার এ বি এম হামিদুল হক বলেন, ‘কোনও প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ফলাফল ঘোষণার পর পর্যবেক্ষক এবং প্রার্থীদের পক্ষ থেকে কেউ কোনও অভিযোগ করেননি।’

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রান্সও ঠিক ততটাই আতঙ্কে আছে, যতটা আমরা: স্পেনের কোচ 
ফ্রান্সও ঠিক ততটাই আতঙ্কে আছে, যতটা আমরা: স্পেনের কোচ 
জাকা-আকানজিদের সুইজারল্যান্ডকে নিয়ে কী ছক কষছে আর্জেন্টিনা
জাকা-আকানজিদের সুইজারল্যান্ডকে নিয়ে কী ছক কষছে আর্জেন্টিনা
টিভিতে আজকের খেলা (১১ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১১ জুলাই, ২০২৬)
রাজধানী‌তে গৃহবধুর মর‌দেহ উদ্ধার, স্বামী আটক 
রাজধানী‌তে গৃহবধুর মর‌দেহ উদ্ধার, স্বামী আটক 
সর্বাধিক পঠিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
ফোন চার্জ দেওয়ার ১০ ভুল অভ্যাস, যা কমিয়ে দেয় ব্যাটারির আয়ু
ফোন চার্জ দেওয়ার ১০ ভুল অভ্যাস, যা কমিয়ে দেয় ব্যাটারির আয়ু
ইরানে হামলা এড়ালো যুক্তরাষ্ট্র
ইরানে হামলা এড়ালো যুক্তরাষ্ট্র