চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণচেষ্টা ধামাচাপা, ২ ইউপি সদস্যসহ আটক ৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৯, ১৮:০৮আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ১৮:১৬

চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণচেষ্টা ধামাচাপা, ২ ইউপি সদস্যসহ আটক ৪

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুরে তৃতীয় শ্রেণির একজন স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে দুই ইউপি সদস্যসহ চারজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

জানা গেছে, গ্রাম্য সালিশের মাধ্যমে ধর্ষণচেষ্টার ঘটনা মিটমাটের অপপ্রয়াস চালিয়েছিল তারা। এই খবর পাওয়ার পর শনিবার (২০ এপ্রিল) ভোর রাতে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার ব্যক্তিরা হলো- ইসলামপুর ইউনিয়ন পরিষদের সদস্য রেজাউল হক ও মো. তুফানী এবং সালিশদার নাসির উদ্দিন ও ধর্ষণের চেষ্টাকারী মূল আসামি আব্দুস সালাম।

দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জেলা গোয়েন্দা পুলিশের ওসি বাবুল উদ্দিন সরদার জানান, ১৮ এপ্রিল ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামে তৃতীয় শ্রেণির একজন স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে আব্দুস সালাম। এসময় ওই ছাত্রীর চিৎকারে সে পালিয়ে যায়। পরে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য শুক্রবার গ্রাম্য সালিশ করা হয়। বিষয়টি পুলিশ সুপারের নজরে এলে গোয়েন্দা পুলিশের একটি দল শনিবার ভোররাতে ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।

এই ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিমানবন্দরে স্বর্ণসহ এক যাত্রী আটক
বিমানবন্দরে স্বর্ণসহ এক যাত্রী আটক
৮৩ বছর বয়সেও অমিতাভ বচ্চনের ফিটনেস রুটিন কেমন, জানালেন প্রশিক্ষক
৮৩ বছর বয়সেও অমিতাভ বচ্চনের ফিটনেস রুটিন কেমন, জানালেন প্রশিক্ষক
ইরানে হামলায় বি-১ বোমারু বিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র
ইরানে হামলায় বি-১ বোমারু বিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন