টেকনাফের মসজিদে র‌্যাবের টহল

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৯, ০১:০৭আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ০১:১৬

টেকনাফের মসজিদে র‌্যাবের টহল

শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে কক্সবাজার জেলার টেকনাফের মসজিদগুলোর সামনে র‌্যাবের টহল জোরদার করা হয়েছে। রবিবার (২১ এপ্রিল) সারারাত এই টহল থাকবে বলে জানিয়েছেন র‌্যাব-১৫ টেকনাফ ক্যাম্প ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব।

বাংলাদেশ র‌্যাব সদর দফতরের নির্দেশে এই টহল বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।  

এই প্রসঙ্গে লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব বলেন, ‘রাত ৯টা থেকে র‌্যাবের তিনটি দল টেকনাফের গুরুত্বপূর্ণ মসজিদগুলোতে টহল দিয়ে যাচ্ছে। শবে বরাত সামনে রেখে কেউ যাতে নাশকতামূলক কর্মকাণ্ড না করতে পারে সেজন্য র‌্যাব সদস্যদের প্রস্তুতি রয়েছে। বিশেষভাবে রাতে মসজিদে নজরদারি রাখা হয়েছে।’  

তিনি আরও বলেন, ‘কাউকে সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হচ্ছে, এছাড়া গুরুত্বপূর্ণ সড়কে আলাদা টহল দলের চেকপোস্ট বসানো হয়েছে।শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এই টহল হচ্ছে।’ তবে এখনও কোনও নাশকতার আশঙ্কা নেই বলেও জানান তিনি।  

প্রসঙ্গত, রবিবার (২১ এপ্রিল) সকালে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা এবং তিনটি হোটেলসহ বেশ কয়েকটি স্থাপনায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ২০৭ জন নিহতের খবর দিচ্ছে দেশটির সরকার। আহত হয়েছেন অন্তত ৪৫০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজ কেমন থাকবে আবহাওয়া
আজ কেমন থাকবে আবহাওয়া
পরীক্ষার খাতা মূল্যায়নে রাবিতে চালু হচ্ছে ‘কোডিং পদ্ধতি’
পরীক্ষার খাতা মূল্যায়নে রাবিতে চালু হচ্ছে ‘কোডিং পদ্ধতি’
টিভিতে আজকের খেলা (১৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৫ সেপ্টেম্বর, ২০২৬)
দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে