যুবসমাজকে জনসম্পদে রূপান্তর বড় চ্যালেঞ্জ: ইউজিসি চেয়ারম্যান

যশোর প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৯, ০৩:২৬আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ০৩:৪৬

বক্তব্য রাখছেন ইউজিসি চেয়ারম্যান (ছবি– প্রতিনিধি)

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেছেন, ‘দেশের যুব সমাজকে জনসম্পদে রূপান্তর করাই এখন বড় চ্যালেঞ্জ। আমরা যারা শিক্ষা খাতে আছি, এটা করার দায়িত্ব তাদের। সুতরাং আমাদের ডিগ্রিনির্ভর শিক্ষা দিলে হবে না, কার্যকর শিক্ষা দিতে হবে। এই জনসম্পদকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে।’

রবিবার (২১ এপ্রিল) দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন ও বার্ষিক কর্মসম্পাদন ব্যবস্থাপনা: প্রেক্ষিত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক আবদুল মান্নান বলেন, ‘শুদ্ধাচার হচ্ছে আমাদের আচার-আচরণ শুদ্ধ করা। আমরা যতটুকু করি সেটা যেন নিষ্ঠার সঙ্গে করি। যতটুকু করার প্রয়োজন শুধু ততটুকুই যেনো করি। আর যেটা বলি সেটাই যেন করি। আমরা কথা বলি একটা, করি আরেকটা; এটা শুদ্ধাচারের মধ্যে পড়ে না। যেহেতু আমরা শিক্ষাঙ্গনে থাকি, তাই আমাদের ক্লাসগুলো যেন ঠিকমত হয়, ল্যাবরেটরির কাজগুলো যেন সঠিকভাবে হয়, সেটিই হচ্ছে মূল কাজ।’

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মজিদ, ডিনস কমিটির আহ্বায়ক ড. মো. ওমর ফারুক, ইউজিসির পরিচালক মো. কামাল হোসেন, অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
চীন-আসিয়ান সম্পর্ক নিয়ে যা বললো বেইজিং
চীন-আসিয়ান সম্পর্ক নিয়ে যা বললো বেইজিং
আবারও ‘গুজবে’ তেলের পাম্পে শত শত মোটরসাইকেল, প্রশাসনের মাইকিং
আবারও ‘গুজবে’ তেলের পাম্পে শত শত মোটরসাইকেল, প্রশাসনের মাইকিং
শাহজালালে ৬১ ভরি স্বর্ণসহ যাত্রী আটক
শাহজালালে ৬১ ভরি স্বর্ণসহ যাত্রী আটক
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন